ধন্য আশা কুহকিনী! তোমার মায়ায় অসার সংসার চক্র ঘোরে নিরবধি! দাঁড়াইত স্থিরভাবে, চলিত না হায়! মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি! ভবিষ্যৎ-অন্ধ মূঢ় মানব-সকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার; তব ইন্দ্রজালে মুগ্ধ; পেয়ে তব বল যুঝিছে জীবন-যুদ্ধ হায়! অনিবার। নাচায় পুতুল যথা দক্ষ বাজিকরে, নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে।
উত্তর: সারমর্ম: জীবনে আশাই মানুষের অদৃশ্য চালিকাশক্তি। আশার ছলনায় পড়ে মানুষ সংসারের নানা ঘূর্ণিপাকে আবর্তিত হয়ে প্রতারিত হচ্ছে বারবার। কিন্তু আশাই মানুষকে বাঁচিয়ে রেখেছে। আশার তরি বেয়েই মানবজীবন এগিয়ে চলে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম · সৃজনশীল

উত্তর