মনে করো, তুমি মালা/মাহিন। তোমার বিশষ প্রয়োজনে কিছু টাকার জন্য যেকোনো সরকারি ব্যাংক থেকে ঋণ চেয়ে ব্যবস্থাপকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ২৪. ০২. ২০২৬ ব্যবস্থাপক সোনালী ব্যাংক পিএলসি পাংশা শাখা, রাজবাড়ী বিষয়: বিশেষ প্রয়োজনে ঋণ প্রাপ্তির জন্য আবেদন। মহোদয়, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মাহিন আপনার ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। আমার পারিবারিক ব্যাবসা সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে দশ লক্ষ টাকার ঋণ প্রয়োজন। ব্যাংকের নির্ধারিত বিধিমালা মোতাবেক আমি সব প্রমাণ পত্র সহ একটি ব্যতিগত ঋণের আবেদন করছি। অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা, উল্লিখিত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা পূর্বক সব তথ্য-প্রমাণ যাচাই করে আমাকে ব্যক্তিগত ঋণের ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি হয়। বিনীত (স্বাক্ষর) মাহিন পাংশা, রাজবাড়ী চলতি হিসাব নং: ১০৪২০১××× সংযুক্তি ১. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ২. পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি ৩. নাগরিক সনদপত্রের অনুলিপি
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি মালা/মাহিন। তোমার বিশষ প্রয়োজনে কিছু টাকার জন্য যেকোনো সরকারি ব্যাংক থেকে ঋণ চেয়ে ব্যবস্থাপকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর