মনে করো, তোমার নাম তামিম/তামিমা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো।
উত্তর: ২৪ জুন, ২০২৬ সম্পাদক 'দৈনিক প্রথম আলো' ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২১৫ বিষয়: সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন। জনাব আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নিবেদক তামিম রাজশাহী মুরাদনগর স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর দিন রাজশাহী জেলার মুরাদনগর একটি প্রত্যন্ত অঞ্চল। দুই দশক আগে কমিউনিটি স্বাস্থ্য প্রকল্পের আওতায় এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। আশপাশের ছয়টি গ্রামের দশ হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণ করে। কিন্তু গত কয়েক বছর ধরে এখানকার চিকিৎসাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্রের জন্য অন্তত পাঁচজন চিকিৎসক থাকার কথা, কিন্তু আছেন তিনজন। তারাও নিয়মিত আসেন না। ভবনটিও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। নিয়মিত ওষুধের সরবরাহ নেই। সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা না পেয়েই ফিরে যাচ্ছে। ধনাঢ্য ব্যক্তিরা হয়তো জেলা শহরে বা ঢাকায় গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে; কিন্তু দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই করুণ অবস্থা থেকে স্বাস্থ্যকেন্দ্রটিকে রক্ষা করা হোক। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যথাযথ কর্তৃপক্ষ অবিলম্বে মুরাদনগর স্বাস্থ্য কেন্দ্রটির নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে মুরাদনগরের সাধারণ মানুষ প্রত্যাশা করে। নিবেদক তামিম রাজশাহী [বি. দ্র.: পত্রের শেষে ডাকটিকিট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তোমার নাম তামিম/তামিমা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো।
উত্তর