মনে করো, তুমি রাকিব। নওগাঁ জেলার নজিরপুরের বাসিন্দা। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ০৫. ০৩. ২০২৬ জেলা প্রশাসক নওগা বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন। মহোদয় সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার জেলাধীন নওগাঁ জেলার নজিরপুরের বাসিন্দা।। আমাদের গ্রামের লোকসংখ্যা দুই হাজারের ঊর্ধ্বে। গ্রামে শিক্ষিতের হার প্রায় ৬০ শতাংশ। শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের গ্রামটি অনেক এগিয়ে। তাছাড়া গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি পরিবার পরিকল্পনা কেন্দ্র, একটি ডাকঘর, একটি ব্যাংক, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান এবং ক্লাব রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত বহু চাকরিজীবী শিক্ষিত পুরুষ ও মহিলা এ গ্রামে বাস করেন। বর্তমানে এ পরিবেশে আমাদের গ্রামে একটি সাধারণ পাঠাগারের আশু প্রয়োজন। গ্রামের শিক্ষিত তরুণদের উৎসাহে একটি ক্লাব পরিচালিত হয় ঠিকই, কিন্তু সেখানে আড্ডা ও খেলাধুলা ছাড়া আর কোনো শিক্ষা উপকরণ নেই। সব শ্রেণির শিক্ষিত লোকের মনের খোরাক দেওয়ার ক্ষমতা ক্লাবটির নেই। আমি মনে করি, পাঠাগার একটি জাতির সভ্যতা ও উন্নতির মাপকাঠি। পাঠাগার সব শ্রেণির শিক্ষিতমানুষের প্রয়োজন মেটাবে। অতএব, বিধায় প্রার্থনা, আপনি বিষয়টি গভীর সহানুভূতির সঙ্গে বিবেচনাপূর্বক গ্রামে একটি সাধারণ পাঠাগার স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক সাহায্য প্রদান করে বাধিত করবেন। বিনীত রাকিব নজিরপুরের গ্রামবাসীর পক্ষে
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি রাকিব। নওগাঁ জেলার নজিরপুরের বাসিন্দা। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর