মনে করো, তুমি মুনিম। বরগুনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
উত্তর: বরগুনা জিলা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা মুনিম, পটুয়াখালী, ২১ জানুয়ারি ২০২৬ । প্রতি বছরের মতো এবারও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল ২১শে জানুয়ারি, ২০২৬। বিদ্যালয় ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহোদয়। সভাপতিত্ব করেন নবাগত প্রধান শিক্ষক মহোদয়। অনুষ্ঠান উপস্থাপন করেছে দশম শ্রেণির ছাত্রী নাসরিন জাহান। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা এবং পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ। সকাল ১০টা ০৫ মিনিটে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম। এরপর বিদ্যালয়ের পুরনো শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের সাদরে বরণ করে নেয়। এরপর দশম শ্রেণির ছাত্রী রাজিয়া আহসান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেয়। পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় মহসিনা মিতা। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে - বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনামের কথা উল্লেখ করে তা উত্তরোত্তর বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। এরপর তিনি পরীক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দিয়ে শুভকামনা জানান। অনুষ্ঠানের উপস্থাপক প্রধান অতিথি, সভাপতি ও আলোচকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করে এবং বিশ মিনিট বিরতির অনুমতি চেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানায়। দশম শ্রেণির ছাত্রী সোনিয়া সাথির উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আনন্দলোকে মঙ্গলালোকে [গণিত] .' দিয়ে উদ্বোধন। এরপর পর্যায়ক্রমে চলতে থাকে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক গান, লোকগীতি এবং বেহালার সুরমূর্ছনা। উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। এরপর মধ্যাহ্নভোজে সবাই অংশ নেয়। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ আনন্দময়।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি মুনিম। বরগুনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
উত্তর