বাংলা নববর্ষ;
উত্তর: পয়লা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন। যা কিছু জীর্ণ-পুরোনো, অশুভ ও অসুন্দর, তা পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাঙালি বর্ণিল উৎসবের মাধ্যমে বরণ করে এই দিন। বাংলাদেশে এই উৎসব খ্রিষ্টীয় 'এপ্রিল মাসের ১৪ তারিখে উদ্যাপিত হয়। এটি বাংলাদেশের একটি জাতীয় উৎসব। পৃথিবীতে প্রচলিত অধিকাংম বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বাংলাদেশের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সকল বাঙালি এই উৎসব উদ্যাপন করে থাকে। সে হিসেবে এটি বাঙালির একটি সর্বজনীন লোক-উৎসব। একটি অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক দেশ গঠনে পয়লা বৈশাখের ভূমিকা রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আকবরের সময় (১৫৫৬ খ্রি.) থেকে বাংলা সনের গণনা শুরু হয়। সম্রাট আকবরের নির্দেশে জ্যোতির্বিদ ফতেহউল্লাহ সিরাজি বাংলা সনের প্রবর্তন করেন। পরবর্তী সময়ে জমিদার ও নবাবেরা নববর্ষে পুণ্যাহের আয়োজন শুরু করেন। নববর্ষে সারা দেশের সাধারণ মানুষ হালখাতা, বৈশাখী মেলা এবং বিভিন্ন লোকজ মেলার আয়োজন করে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে নববর্ষের অনুষ্ঠান আয়োজন করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকেও নববর্ষ উপলক্ষ্যে মঙ্গল-শোভাযাত্রার আয়োজন করা হয়। এই মেলার সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ি পরে ঘুরে বেড়ায়। চারদিকে এক বর্ণিল পরিবেশ তৈরি হয়।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ · সৃজনশীল
বাংলা নববর্ষ;
উত্তর