(ক) মনে করো, তুমি সুজল/সুজলা। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার কুষ্টিয়ার বন্ধু রুমন/রুমার কাছে একটি পত্র লেখো।
উত্তর: ৯ মার্চ, ২০২৩ গাজীপুর প্রিয় রুমন, শুভেচ্ছা নিও। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছ। আমিও ভালো আছি। তোমার সাথে অনেক দিন দেখা হয় না। অনেক কথা বলার আছে। তবে আজ বিশেষ ব্যাপারে তোমাকে চিঠি লিখছি। বেশ কিছুদিন যাবৎ আমরা ক্লাসের সহপাঠীরা একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন বিখ্যাত বই সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট করার লক্ষ্যে একটি দল গঠন করেছি। এ দলের একজন সাত দিনের মাঝে বাংলা সাহিত্যের বিখ্যাত কোনো একটি বই পড়বে এবং বন্ধুদের মাঝে বইটি সম্পর্কে তার মতামত ব্যক্ত করবে। সাথে অপর কোনো বন্ধুকে তার পছন্দের একটি বই সাতদিনের মাঝে পড়ে একইভাবে তার মতামত ব্যক্ত করতে বলবে। এভাবে সবাই একে একে বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কে ধারণা লাভ করতে পারব। গত সপ্তাহে বন্ধু ইউসুফ আমাকে জহির রায়হানের 'হাজার বছর ধরে' উপন্যাসটি পড়ার অনুরোধ জানিয়েছে। উপন্যাসটি আমি মন্ত্রমুগ্ধের মতো পড়েছি। উপন্যাসটি আমাদের গ্রামবাংলার চিরায়ত রূপ প্রকাশ করেছে। পরীর দীঘির পাড়ের একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে উপন্যাসটির কাহিনি। এ গ্রামের গোড়াপত্তন কবে হয়েছিল কেউ বলতে পারে না। এক বন্যায় কাশেম শিকদার আর ছমিরন বিবি বন্যার পানিতে ভাসতে ভাসতে এসে ঠাঁই নিয়েছিল এই জায়গায়। সেই থেকে এ গ্রামে শিকদার বাড়ির পত্তন হয়। শিকদার বাড়িতে বসবাস করে তিন স্ত্রীসহ মকবুল, আবুল, রশিদ, মন্তু, ফকিরের মা প্রমুখ। তারা একে অপরের আত্মীয়। পল্লিজীবনের জীবনযাত্রা, প্রাকৃতিক সৌন্দর্য, নারী নির্যাতন, বাল্যবিবাহ, রোগ-শোক, মকবুল বুড়োর চতুর্দশবর্ষী স্ত্রী টুনির সাথে মঞ্জু মিয়ার অব্যক্ত প্রণয়ের সম্পর্ক, লোকলজ্জার ভয় প্রভৃতি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ উপস্থিতি এ উপন্যাসটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। পছন্দের বইয়ের কথা লিখতে গিয়ে আজ অনেক কিছু লিখেছি। তোমার কোনো পছন্দের বই থাকলেও আমাকে জানাতে ভুলো না। আজ আর নয়। তুমি ভালো থেকো। বড়দের আমার সালাম আর ছোটদের স্নেহ দিও। ইতি- তোমার বন্ধু সুজল *[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
(ক) মনে করো, তুমি সুজল/সুজলা। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার কুষ্টিয়ার বন্ধু রুমন/রুমার কাছে একটি পত্র লেখো।
উত্তর