মনে করো, তুমি রংপুর জিলা স্কুলের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 'মহান স্বাধীনতা দিবস' উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধানশিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর: ৩১ মার্চ ২০২৩ বরাবর প্রধান শিক্ষক রংপুর জিলা স্কুল রংপুর বিষয়: স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রতিবেদন। সূত্র: র.জি.স্কু./১৭(৩)/২০২৩ ২৯ মার্চ ২০২৩ জনাব রংপুর জিলা স্কুলে উদ্যাপিত ৫২তম স্বাধীনতা দিবস সম্পর্কে প্রতিবেদন তৈরির জন্য আদিষ্ট হয়ে নিচের প্রতিবেদনটি উপস্থাপন করছি। রংপুর জিলা স্কুলে স্বাধীনতা দিবস উদ্যাপিত ২৬ মার্চ ২০২৩ যথাযোগ্য মর্যাদায় রংপুর জিলা স্কুলের আয়োজনে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ কমিটি এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করে। সাধারণ একটি মঞ্চের সামনে অবারিত উন্মুক্ত স্থানে সমগ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষ্যে সম্পূর্ণ বিদ্যালয় বর্ণিল সাজে সাজানো হয়েছিল। নানা ধরনের ফুল ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল বিদ্যালয়। সমস্ত অনুষ্ঠানকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল। প্রথম ভাগে সকাল ৯টায় সম্মানিত প্রধান শিক্ষক, প্রধান অতিথি, শিক্ষকমণ্ডলী ও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্দ্বোধন ঘোষণা করেন। এরপর শান্তির প্রতীক সাদা কবুতর মুক্ত আকাশে উড়িয়ে দেন। দ্বিতীয় পর্বে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি ও সভাপতি ছিলেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন বিশিষ্ট অধ্যাপক এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. কবি নাসির আহমেদ। বিভিন্ন বক্তা স্বাধীনতার তাৎপর্য ব্যাখ্যা করেন নিজস্ব দৃষ্টিকোণ থেকে। কবি নাসির বলেন, স্বাধীনতা আমাদের জন্য একটি স্বর্ণদুয়ার খুলে দিয়েছিল, যে দুয়ার দিয়ে প্রবেশ করে আমরা আমাদের যুগ সঞ্চিত জঞ্চাল দূর করতে পেরেছিলাম। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত রাষ্ট্র হিসেবে আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রতিষ্ঠিত করতে হবে বিশ্বের দরবারে। সে জন্য সদিচ্ছা নিয়ে দেশ গঠনে আমাদের সবাইকে কাজ করতে হবে।এরপর একের পর এক শিক্ষার্থীরা তাদের বক্তব্য পেশ করে। সভাপতি সাহেবও বিভিন্ন রণাঙ্গনে অর্জিত অভিজ্ঞাতসমূহ বর্ণনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। তৃতীয় ভাগে বিকেল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান, - নাচ, আবৃত্তিসহ নাটকেরও আয়োজন করা হয়। শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি' কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় এ পর্বের। পরবর্তীতে দেশাত্মবোধক গান, গানের তালে তালে নৃত্য এবং সবশেষে মমতাজউদদীন আহমদের 'শঙ্খচিল' নাটকটি মঞ্চায়ন হয়। তবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কণ্ঠে সমবেত সংগীত 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' গানটির মাধ্যমে উপস্থিত শ্রোতাদের শিহরিত করে তুলেছিল। শিক্ষার্থী ছাড়াও স্থানীয় নবীন ও প্রবীণ শিক্ষার্থীরাও সংগীত পরিবেশন করেছিল। এছাড়া স্বাধীনতার শহিদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়েছিল। তবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন ছিল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসের মাহাত্ম্য ও তাৎপর্য সম্পর্কে জ্ঞান লাভ করে। এভাবে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণা পায়। প্রতিবেদকের নাম ও ঠিকানা : শাওন হাসান [ স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটি] প্রতিবেদনের শিরোনাম : রংপুর জিলা স্কুলে স্বাধীনতা দিবস উদ্যাপিত প্রতিবেদন তৈরির সময় : সকাল ৯টা প্রতিবেদন রচনার তারিখ : ৩১ মার্চ, ২০২৩ * [এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি রংপুর জিলা স্কুলের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 'মহান স্বাধীনতা দিবস' উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধানশিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর