মনে করো, তুমি সাদিক। ঝিনাইদহ পৌরসভার একজন বাসিন্দা। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো।
উত্তর: ১৬ অক্টোবর, ২০২৩ মেয়র বালুবাড়ী পৌরসভা দিনাজপুর। বিষয়: আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, দিনাজপুর জেলার বালুবাড়ী মহল্লার অধিবাসী। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। বর্তমানে এ এলাকায় সরবরাহকৃত পানিতে আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। ফলে এলাকায় পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অনেক সাধারণ মানুষ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে স্বাস্থ্যগত সমস্যায় পড়ছে। সরবরাহকৃত পানি ছাড়া এলাকায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জনগণের সমস্যা দিন দিন তীব্র হচ্ছে। অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাদের এলাকার অসুবিধার কথা বিবেচনা করে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের ব্যবস্থা করে বাধিত করবেন। নিবেদক শহিদুল ইসলাম বালবাড়ী এলাকাবাসীর পক্ষে [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি সাদিক। ঝিনাইদহ পৌরসভার একজন বাসিন্দা। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো।
উত্তর