মজাপুকুর সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একখানা আবেদনপত্র লেখো।
উত্তর: ২৩ জানুয়ারি, ২০২৩ চেয়ারম্যান বাউফল ইউনিয়ন পরিষদ বাউফল, পটুয়াখালী।. বিষয়: এলাকার মজাপুকুর সংস্কারের জন্য আবেদনপত্র। জনাব, আমরা আপনার ইউনিয়নের অধিবাসী। ইউনিয়নের পশ্চিম পাশে, করিমুন্নেসা বিদ্যানিকেতন সংলগ্ন একটি পুকুর রয়েছে। সেটি এখন পরিত্যক্ত মজাপুকুর। এর থেকে জন্ম নেওয়া কচুরিপানার পচা দুর্গন্ধ ছাত্রছাত্রীদের অতিষ্ঠ করে তুলেছে। এছাড়া দুর্ভোগের শিকার হতে হচ্ছে পথচারীসহ আশপাশের বাসিন্দাদেরও। কচুরিপানার সাথে পুকুরে জন্মেছে ক্ষতিকর জীবাণুবাহী মশা। পুকুরটি দ্রুত সংস্কার করা না হলে এলাকাবাসীর ক্ষতি ছাড়া উপকার হবে না। পুকুরটি পরিষ্কার করা হলে এর পানি গৃহস্থালিসহ নানা কাজে ব্যবহার করা যাবে। অতএব, বিনীত অনুরোধ অতি দ্রুত এই মজাপুকুরটি সংস্কারের ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব। নিবেদক এলাকাবাসীর পক্ষ থেকে তারিন বাউফল অধিবাসী, পটুয়াখালী। [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মজাপুকুর সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একখানা আবেদনপত্র লেখো।
উত্তর