তোমার এলাকায় একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।
উত্তর: ১ জুন, ২০২৩ সম্পাদক দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ ভবন, ২৪/এ, রাশেদ খান মেনন রোড, নিউ ইস্কাটন রোড, ঢাকা। বিষয়: সংযুক্ত পত্রটি দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদপত্র 'দৈনিক পত্রিকায়' নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব। নিবেদক দীপ্ত শাহরিয়ার উজিরপুর, বরিশাল। গ্রন্থাগার স্থাপনের আবেদন বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর একটা জনবহুল ও বর্ধিষ্ণু এলাকা। এখানে প্রায় চল্লিশ হাজার লোকের বাস। এখানে একটা বাজার, একটা হাইস্কুল, একটা মাদ্রাসা রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এলাকায় কোনো গ্রন্থাগার নেই। জ্ঞানপিপাসুদের কষ্ট করে অন্যত্র গিয়ে বইপত্র পাঠ করতে হয়। অথচ এলাকায় একটা গ্রন্থাগার থাকলে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে বিশেষভাবে উৎসাহী হতো এবং নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পেত। এ ব্যাপারে বিভিন্ন মহল থেকে দু-একবার উদ্যোগ নেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবরূপ লাভ করেনি। আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের কোনো বিকল্প নেই। অতএব, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। দীপ্ত শাহরিয়ার উজিরপুর, বরিশাল। [*এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
তোমার এলাকায় একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।
উত্তর