মনে করো, তুমি সুমন/সুমনা। সিলেট জেলায় বসবাস করো। এস এস সি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।
উত্তর: ১৬ জানুয়ারি, ২০২৩ বরিশাল প্রিয় শফিক, তোমাকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। দীর্ঘদিন তোমার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়নি বলে দুঃখিত। আশা করি ভালো আছ। কয়েক দিন আগে লেখা চিঠিতে তুমি জানতে চেয়েছ এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো আমি কীভাবে কাটাব। এসএসসি পরীক্ষার পরবর্তী তিন মাস একটানা অৰকাশ। এ সময়টা অযথা নষ্ট করার ইচ্ছে আমার নেই। তাই এ সময়টা যথাযথভাবে ব্যয় করার জন্য, ইতিমধ্যেই একটি পরিকল্পনা করেছি। আমাদের গ্রামবাংলার শতকরা প্রায় ৬০ ভাগ মানুষ নিরক্ষর। তাদের প্রায় সবাই চাষাবাদের আধুনিক পদ্ধতি সম্পর্কে অনভিজ্ঞ। ফলে তাদের পক্ষে অধিক ফসল ফলানো সম্ভব হয় না এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে তাদের সার্বিক অবস্থার পরিবর্তনও করতে পারছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা পরবর্তী অবসর সময় অযথা অপচয় না করে গ্রামের গরিব নিরক্ষর কৃষকদের আধুনিক চাষ সম্পর্কে সম্যক জ্ঞানদান করব। গ্রামের বিদ্যালয় অঙ্গনে নৈশবিদ্যালয় খুলে সমবয়সি বন্ধুদের নিয়ে এ পরিকল্পনা, বাস্তবায়ন করার চেষ্টা চালাব। এ ব্যাপারে আমাদের সহায়তা করবেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন নবীন শিক্ষক ও বিভিন্ন বিভাগের ৪ জন ছাত্র। আমার এ পরিকল্পনার প্রতি বাবা, বড়ো ভাই এবং গ্রামের হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠরা অকুন্ঠ সমর্থন জ্ঞাপন করেছেন। আশা করি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির এ পদক্ষেপে আমরা অবশ্যই সাফল্য লাভকরব। এতে অবকাশ জীবনের অনাবিল আনন্দ গঠনমূলক কাজের ব্যস্ততায় মুখরিত ও অর্থবহ হয়ে উঠবে। আমার অবসরের দিন যাপনের পরিকল্পনা সম্পর্কে তোমার মতামত জানালে খুশি হব। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম এবং ছোটোদের স্নেহাশিস দিও। তোমার সুন্দর ও বিকশিত জীবন আমার কাম্য। ইতি- তোমার প্রীতিমুগ্ধ সুমন *[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ · সৃজনশীল
মনে করো, তুমি সুমন/সুমনা। সিলেট জেলায় বসবাস করো। এস এস সি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।
উত্তর