মনের করো, তুমি খুলনার জহুরুল। ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে তোমার বরিশালের বন্ধু জিসানের কাছে একটি পত্র লেখো।
উত্তর: ১০ জানুয়ারি, ২০২৩ রংপুর প্রিয় জিসান, আশা করি শারীরিক ও মানসিকভাবে ভালো আছ। আমরাও ভালো আছি। তুমি জেনে খুশি হবে যে, আগামীকাল আমাদের ক্লাসের সবাই বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষাসফরে যাচ্ছি। আসলে আমাদের প্রত্যেকেরই প্রতিবছর শিক্ষাসফরে যাওয়া উচিত। যেমন ধরো, আমরা যদি মহাস্থানগড়ে যাই তবে সেখানকার অনেক পুরাকীর্তি দেখতে পাব এবং সেই বৌদ্ধযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে জানতে পারব। তা ছাড়া জাতীয় ইতিহাস আমাদের সবারই জানা প্রয়োজন। শুধু বই পড়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় না। ইতিহাসসমৃদ্ধ জায়গাগুলোতে শিক্ষাসফরের মাধ্যমে জ্ঞানের পূর্ণতা অর্জন সম্ভব। বাস্তব শিক্ষার জন্য শিক্ষাসফরের কোনো বিকল্প নেই। আবার আমরা যে গণ্ডিবদ্ধ জীবনযাপন করি, সেই নিয়মের বাইরে গিয়ে একঘেয়েমি পরিহার করতে হলেও শিক্ষাসফর প্রয়োজন। এ সফর আমাদের সাংগঠনিক দক্ষতা বাড়াবে এবং নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ জোগাবে। আশা করব তোমারও এ ব্যাপারে আগ্রহ তৈরি হবে। চাচা-চাচিকে সালাম আর মনিকে শুভেচ্ছা জানিও। সময় পেলে আমাকে চিঠি লিখো। ইতি- তোমার বন্ধু জহুরুল *[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনের করো, তুমি খুলনার জহুরুল। ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে তোমার বরিশালের বন্ধু জিসানের কাছে একটি পত্র লেখো।
উত্তর