মনে কর, তুমি বকুল। দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল, সিলেট এর দশম শ্রেণির শিক্ষার্থী ও সাংস্কৃতিক সম্পাদক। তোমার বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে আমন্ত্রণপত্র লেখ।
উত্তর: প্রিয় সুধী আসছে ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (৮ মে, ২০২৫) বিকাল চারটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমাদের বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক মহোদয়। অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনার সবান্ধব উপস্থিতি আমাদের একান্ত কাম্য। বিনীত প্রধান শিক্ষক দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল অনুষ্ঠানসূচি : অতিথিদের আসন গ্রহণ ৪.০০ ঘটিকা স্বাগত ভাষণ ৪.২০ ঘটিকা আলোচনা সভা (রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম) ৪.৩০ ঘটিকা সাংস্কৃতিক অনুষ্ঠান ৭.০০ ঘটিকা [বি. দ্র.: পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে কর, তুমি বকুল। দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল, সিলেট এর দশম শ্রেণির শিক্ষার্থী ও সাংস্কৃতিক সম্পাদক। তোমার বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে আমন্ত্রণপত্র লেখ।
উত্তর