সারাংশ লেখ: তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর। আবার যখন দারুণ শীতে 'জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাক, বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো দুলালী ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল,শীত বর্ষার কেহ নও।
উত্তর: সারাংশ : সুখ-দুঃখ নিয়েই পৃথিবী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই পৃথিবীতে একশ্রেণির মানুষ অন্যের সুসময়ে কাছে ভিড়ে, কিন্তু দুঃসময়ে সটকে পড়ে। আমাদের উচিত শুধু সুদিনে নয়, দুর্দিনেও একে অন্যের পাশে থাকা, পরস্পরকে ভালোবাসা।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম · সৃজনশীল

উত্তর