দৃশ্যকল্প-২ বাঙালি জাতিসত্বার প্রবহমানতাকে সমর্থন করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ বাঙালি জাতিসত্ত্বার প্রবহমানতাকে সমর্থন করে বলেই আমি মনে করি। 'আমার পরিচয়' কবিতায় বাঙালি জাতিসত্বার প্রবহমানতার চিত্র উপস্থাপিত হয়েছে। হাজার বছর ধরে চলে আসা বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যকেও বর্ণনা করা হয়েছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে চর্যাপদের কথা বলা হয়েছে। বাঙালি জাতি অধিকার আদায়ের জন্য যেসব সগ্রাম করেছে তার বিবরণ ফুটে উঠেছে। অতীতের বিভিন্ন আন্দোলন ও বিপ্লব-বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের কথাও বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ঐতিহ্যসমৃদ্ধ দিকগুলোরও বর্ণনা রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে তারপর নদীর স্রোত বয়ে চললো। কখনো ধীরে কখনো জোরে। কখনো মিষ্টি মধুর ছন্দে। সব মিলে হাজার বছর ধরে চলছে বাঙালির নিরন্তর পথচলা। অর্থাৎ বাঙালি জাতির বীরত্বগাঁথা তথা আন্দোলন ও বিপ্লব প্রাচীন কাল থেকেই চলে আসছে। এর ধারাবাহিকতা অদ্যাবধি বিদ্যমান আছে। নানা ধরনের চড়াই-উত্রাই পার হয়ে বাঙালি জাতি আজ স্বাধীন জাতিতে পরিণত হয়েছে। বাঙালি জাতির এ পথচলা অবিরামভাবে চলতেই থাকবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, দৃশ্যকল্প-২ বাঙালি জাতিসত্ত্বার প্রবহমানতাকেই সমর্থন করে। কারণ দৃশ্যকল্প-২এ নিরস্তর পথচলার কথা ব্যক্ত করা হয়েছে। এ পথচলা বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসকে ইঙ্গিত করে। বাঙালি জাতি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যা 'আমার পরিচয়' কবিতায় বর্ণিত বাঙালি জাতির অতীত ইতিহাসের প্রবহমানতারই বহিপ্রকাশ মাত্র। তাই আমি মনে করি দৃশ্যকল্প-২ বাঙালি জাতিসত্ত্বার প্রবহমানতাকে সমর্থন করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ বাঙালি জাতিসত্বার প্রবহমানতাকে সমর্থন করে কি? তোমার উত্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর