দৃশ্যকল্প-১এ 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১এ 'একাত্তরের দিনগুলি' রচনার পাকহানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও নৃশংসতার দিকটি ফুটে উঠেছে। 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা দিনলিপি আকারে অতীত স্মৃতিচারণ করেছেন। এই দিনলিপির মধ্যে বাঙালিদের ওপর পাকহানাদার বাহিনীর নির্মম হত্যাকাড ও নৃশংসতা ফুটে উঠেছে। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনীর সদস্যরা। তারা সারা দেশজুড়েই ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তাদের এ অতর্কিত হামলায় সর্বপ্রথম ঢাকার নগরজীবন বিশৃঙ্খল হয়ে পড়ে। যুদ্ধ শুরুর কিছুদিন পরেই আশেপাশের নদীতে মানুষের লাশ ভেসে যায়। নিরীহ মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বাংলার সাধারণ মানুষের ওপর পাকহানাদার বাহিনী অমানবিক নির্যাতন চালায়। উদ্দীপকেও পাকহানাদার বাহিনীর নির্মমতার প্রতিফলন লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১এ বলা হয়েছে তাদের অত্যাচারে পাঁজরের এপিঠ ওপিঠ ভেঙে গেছে। বেয়নেট ফলার আঘাতে শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। পাকহানাদার বাহিনীর নৃশংসতার কথা দৃশ্যকল্প-১এ উঠে এসেছে। যেমনটি 'একাত্তরের দিনগুলি' রচনার মধ্যেও লক্ষ করা যায়। উক্ত রচনায় পাকিস্তানিদের নারকীয় হত্যাকাণ্ডের বিবরণ ফুটে উঠেছে। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। বাংলার মানুষকে স্বাধীনতার পথ থেকে বিচ্যুত করার জন্যই এরূপ হত্যাকাড চালায়। তাই আমরা বলতে পারি দৃশ্যকল্প-১এ 'একাত্তরের দিনগুলি' রচনার পাকহানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও নৃশংস হত্যাকাণ্ডের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১এ 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর