'ধরণি দ্বিধা হও' কেন এ কথাটি বলা হয়েছে?
উত্তর: লেখিকার মতে, ১৭ই মে বুদ্ধিজীবীদের নামে যে নির্লজ্জ মিথ্যা বিবৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা দেখে তাদের অনেকেই ঘৃণায় লজ্জায় প্রশ্নোক্ত কথাটি বলেছেন। ১৯৭১ সালের ১৭ই মে ৫৫ জন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে একটা বিবৃতি পত্রিকায় ছাপা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ও রেডিও-টিভির কোনো কর্মকর্তা এবং শিল্পীর নাম বাদ ছিল না। এমন নির্লজ্জ মিথ্যা বিবৃতি অনেকেই যে না পড়েই বাধ্য হয়ে স্বাক্ষর করেছেন তাতে কোনো সন্দেহ নেই। আজকের কাগজ পত্রিকায় এই নির্লজ্জ মিথ্যা ভাষণ পড়ে লজ্জায় তাদের কোথাও লুকিয়ে থাকতে ইচ্ছে করে। এ কারণেই 'ধরণি দ্বিধা হও' কথাটি বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ধরণি দ্বিধা হও' কেন এ কথাটি বলা হয়েছে?
উত্তর