মধ্যযুগে রচিত মঙ্গলকাব্যসমূহকে উপন্যাস বলা যায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কবিতার ন্যায় ছন্দাকারে রচিত হওয়ার জন্য মধ্যযুগে রচিত মঙ্গলকাব্যসমূহকে উপন্যাস বলা যায় না। সাহিত্যের শাখা-প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। উপন্যাসে কোনো কাহিনি বর্ণিত হয় গদ্য-ভাষায়। কিন্তু মধ্যযুগে রচিত মঙ্গলকাব্য গদ্যে রচিত নয়। সেগুলো পদ্যে রচিত হয়েছে। উপন্যাসের দীর্ঘ কাহিনির ন্যায় মঙ্গলকাব্যেও কাহিনির বিস্তৃতি রয়েছে। কিন্তু তার ভাষা গদ্য নয়। যদি সেগুলো গদ্যে রচিত হতো তবেই উপন্যাস বলা যেত। যেহেতু মঙ্গলকাব্য পদ্যে রচিত তাই সেগুলো উপন্যাস নয়। সুতরাং পদ্যের ভাষায় কাব্যাকারে রচিত হওয়ার জন্যই মধ্যযুগের মঙ্গলকাব্যসমূহকে উপন্যাস বলা যায় না।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মধ্যযুগে রচিত মঙ্গলকাব্যসমূহকে উপন্যাস বলা যায় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর