শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের (i)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনাকে ইঙ্গিত করে? বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের (i)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের সময়ে নিরীহ মানুষ প্রাণ বাঁচানোর জন্য বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঘটনাকে ইঙ্গিত করে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের বাস্তব কাহিনি বর্ণিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর অমানবিক নির্যাতন চালায়। তারা বাড়িঘরে আগুন লাগিয়ে সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। তাদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য নিরীহ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাতে থাকে। কাঁধে-হাতে, বগলে, মাথায়, যে যেভাবে পেরেছে সেভাবে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। অনেক অসহায় বৃদ্ধ, শিশু ও নারীরাও বহু কষ্টে পথ চলতে থাকে। আর এ দৃশ্য দেখে মনে হয় রাস্তায় যেন জনসমুদ্রের ঢল নেমেছে। উদ্দীপকের কবিতায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তারা নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে। তাই সাধারণ জনতা জীবন বাঁচানোর আশায় বাড়ি-ঘর ত্যাগ করে অন্যত্র গমন করে। অসংখ্য মানুষ পিঁপড়ের সারির মতো ছুটছিল। তাদের মাথায় ছিল সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। আবার কারও কোমরে বাচ্চা। চোখে-মুখে তাদের এক অজানা আতঙ্ক কাজ করছিল। তাদের মুখে কোনো কথা ছিল না। সবাই যেন বাক্হীন হয়ে পড়েছিল। উদ্দীপকের এ দৃশ্যটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের (i)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বাড়ি-ঘর ছেড়ে পালানোর ঘটনাকেই ইঙ্গিত করে।

SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকের (i)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনাকে ইঙ্গিত করে?…

উদ্দীপক

উদ্দীপক (i) : অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। কোমরে বাচ্চা। চোখে মুখে কী এক অস্থির আতঙ্ক। কথা নেই। মৌন সবাই। উদ্দীপক (ii) : শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্ঞব বাঁধিয়া নাও, সমুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল।

Rajshahi · 2023

উত্তর

শান্তি কমিটির চেয়ারম্যান হলো আহাদ মুন্সি।

উত্তর

"আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে।"- বুধার একথা বলার কারণ লড়াই করার মাধ্যমে গ্রামের মানুষকে রক্ষা করা। হানাদার বাহিনী বুধাদের গ্রামে এসে গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে। চারদিকে শুধু পড়ে থাকে লাশ আর লাশ। নির্বিচারে গ্রামের মানুষকে হত্যা করার জন্য গ্রামটি মানুষ শূন্য হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছিল। তাই গ্রামের মানুষকে রক্ষা করার জন্য বুধা উদ্গ্রীব হয়ে ওঠে। বুধা এটা অনুধাবন করতে সক্ষম হয় যে, লড়াই করেই গ্রামের মানুষকে বাঁচাতে হবে। আর লড়াই না করলে গ্রামের সব মানুষকে ওরা মেরে ফেলবে। তখন গ্রামটা মানুষ শূন্য হয়ে ভূতের বাড়ি হয়ে যাবে। মনের মধ্যে প্রতিবাদী চেতনার কারণেই বুধা একথা বলেছে।

উত্তর

উদ্দীপকের (i)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের সময়ে নিরীহ মানুষ প্রাণ বাঁচানোর জন্য বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঘটনাকে ইঙ্গিত করে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের বাস্তব কাহিনি বর্ণিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর অমানবিক নির্যাতন চালায়। তারা বাড়িঘরে আগুন লাগিয়ে সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। তাদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য নিরীহ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাতে থাকে। কাঁধে-হাতে, বগলে, মাথায়, যে যেভাবে পেরেছে সেভাবে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। অনেক অসহায় বৃদ্ধ, শিশু ও নারীরাও বহু কষ্টে পথ চলতে থাকে। আর এ দৃশ্য দেখে মনে হয় রাস্তায় যেন জনসমুদ্রের ঢল নেমেছে। উদ্দীপকের কবিতায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ চালায়। তারা নির্বিচারে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে। তাই সাধারণ জনতা জীবন বাঁচানোর আশায় বাড়ি-ঘর ত্যাগ করে অন্যত্র গমন করে। অসংখ্য মানুষ পিঁপড়ের সারির মতো ছুটছিল। তাদের মাথায় ছিল সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। আবার কারও কোমরে বাচ্চা। চোখে-মুখে তাদের এক অজানা আতঙ্ক কাজ করছিল। তাদের মুখে কোনো কথা ছিল না। সবাই যেন বাক্হীন হয়ে পড়েছিল। উদ্দীপকের এ দৃশ্যটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের (i)নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বাড়ি-ঘর ছেড়ে পালানোর ঘটনাকেই ইঙ্গিত করে।

উত্তর

"উদ্দীপকের (ii) নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক মানুষের জাগ্রত হওয়ার উদ্দীপনাকে তুলে ধরে।"-মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধের বাস্তবতার আলোকে উপন্যাসটি রচিত হয়েছে। এ উপন্যাসে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ঘটনাবলি বর্ণিত হয়েছে। মুক্তিযোদ্ধারা ছিল প্রকৃত দেশপ্রেমিক। দেশমাতৃকার টানে তারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এদেশ ও দেশের মানুষের মুক্তির জন্য তারা প্রাণপণভাবে যুদ্ধ করেছিল। তাদের লক্ষ্য ছিল এদেশ থেকে পাকিস্তানিদের চিরতরে বিতাড়িত করা। তাদের নিরলস সাধনার মাধ্যমে এদেশ স্বাধীন হয়। বীর বাঙালিরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়। উদ্দীপকের (ii) নং অংশে প্রতিবাদী মনোভাব ফুটে উঠেছে। সম্মুখপানে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিপদ মোকাবিলার জন্য শক্তভাবে মুষ্টি বাঁধতে বলা হয়েছে। আর দৃষ্টি রাখতে বলা হয়েছে সামনের দিকে। কারণ পেছনে ফেরার কোনো অবকাশ নেই। সব ধরনের পিছুটানের কথা ভুলে যেতে হবে। আর দৃঢ়চিত্তে কাঙ্ক্ষিত লক্ষ্যার্জনে অগ্রসর হতে হবে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উক্ত দৃষ্টিভক্তির কোনো বিকল্প নেই। উপরিউক্ত আলোচনান্তে বলা যায়, উদ্দীপকের (ii) নং অংশে 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক মানুষের জাগ্রত হওয়ার উদ্দীপনাকে তুলে ধরে। কারণ উদ্দীপকে সম্মুখ পানে বীরত্বের সাথে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। উদ্দীপকেও বীরত্ব সহকারে অভীষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কারণ তারা দেশপ্রেমিক। তারা অকতোভয় চরিত্রের অধিকারী। তারা মক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সাহসী বীর পরষ। সতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাক-বাহিনী শহর ছাড়াও ঘাঁটি বাঁধে বাংলার অসংখ্য গ্রাম-গঞ্জে। গণহত্যা, বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, লুটতরাজ আর অসহায় নারীদের উপর চালায় অকথ্য নির্যাতন। এ বিষয়টি গভীরভাবে নাড়া দেয় বিরামপুরের কিশোর জয়নালকে। সে সুযোগ খোঁজে প্রতিশোধের। একসময় সেই সুযোগ মিলেও যায়। মুক্তিবাহিনীতে যোগ দেয়া সেই গ্রামেরই ছেলে জলিল তাকে মাইন পোঁতার জন্য প্রস্তাব দেয়। জয়নাল তীব্র ঘৃণায় হানাদার বাহিনীর আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে দেয়। দিনের শেষে পাকিস্তানি হানাদারেরা আস্তানায় ফিরলে বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হয়। মুক্তির আনন্দে জয়নাল আত্মহারা হয়ে যায়।

Mymensingh · 2020

ক
বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?
খ
হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।”- এর সপক্ষে যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

হরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রামের নাম কমলা দিঘী। শান্ত, পরিপাটি ও আনন্দমুখর পরিবেশ। হঠাৎ একদিন বিকট শব্দে আঁতকে ওঠে গ্রামের ছেলে-বুড়ো সবাই। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে মুখোশধারী কিছু লোক চলে যায় বুটের শব্দের আওয়াজ তুলে। ছিন্ন-ভিন্ন গ্রামের এক কুটির থেকে একটি আর্তনাদ- এরা আমাদের পরিচিতজন নয়, এরা সবাই লুটেরা। এই আর্তনাদের কঠিন জবাব দেয় গ্রামেরই এক অল্পবয়সী ছেলে আজাদ। সে বলে, এই লুটেরাদের দেশছাড়া করব, নয়তো মরব।

Mymensingh · 2020

ক
বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?
খ
বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্যাখ্যা দাও।
ঘ
“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।

Mymensingh · 2020

ক
'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?
খ
“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সাথে একাত্মতা, ঘোষণা করে।”- মন্তব্যটির যুক্তিপূর্ণ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের জয়নালের আনন্দে আত্মহারা হওয়া 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিউদ্দীপকের জয়নালের মধ্যে উপন্যাসের বুধা চরিত্রটির কীরূপ সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যহরিকাকুরা গাঁ ছেড়ে চলে যাবে শুনে বুধা কষ্ট পেয়েছিল কেন? বুঝিয়ে লেখ।বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন ধরিয়েছিল কেন?“উদ্দীপকের আজাদের প্রতিবাদী চেতনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধারই প্রতিধ্বনি।”- মউদ্দীপকের উল্লিখিত বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটির ইঙ্গিত বহন করে তার ব্বুধার চাচি কেমন স্বভাবের মহিলা ছিলেন? বুঝিয়ে লেখ।বুধার দৃষ্টিতে লোহার টুপি পরা মানুষেরা কী করে?“উদ্দীপকে উল্লিখিত বাঙালি জাতীয়তায় নববর্ষের সক্রিয় প্রেরণাটি 'পয়লা বৈশাখ' প্রবন্'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে কতটুকু লক্ষণ“সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য।”- উক্তিটি ব্যাখ্যা কর'শভিনিস্টিক' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।