"তিতুমীরের স্বাধীনতা ভাবনাই যেন 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার মূলসুর।"- যুক্তিসহ মতামত দাও।
উত্তর: "তিতুমীরের স্বাধীনতা ভাবনাই যেন 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার মূলসুর।"- কথাটি যৌক্তিক। ইতিহাসের পরিক্রমায় দেখা যায়, তিতুমীর এক বিখ্যাত নাম। তিনি মানুষের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। কেননা স্বাধীনতা মানুষে অধিকার। তিনি এই বিশ্বাসের মর্যাদা দিতে চেয়েছেন। সাধারণ মানুষের ওপর কোনো অন্যায়-নির্যাতন তিনি মেনে নিতে পারেননি। মানুষের জন্মগত 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের কথা বিধৃত হয়েছে। এখানেও এদেশের মানুষের অধিকার আদায়ের কথা বর্ণিত হয়েছে। রেসকোর্সের বিশাল জনসমাগমের ময়দান থেকেই বাঙালির প্রিয় শব্দ 'স্বাধীনতা' কথাটি উচ্চারিত হয়েছিল। এমন ভাবনা তিতুমীরেরও ছিল। উদ্দীপকে বর্ণিত, ইংরেজ শাসনামলে বাংলার সাধারণ লোকদের ওপর তাদের অত্যাচার-নির্যাতনের মাত্রা বেড়ে যায়। স্বাধীনতাকামী তিতুমীর ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলেন। এমন স্বদেশভাবনা নিজ দেশের জনগণের মুক্তির চেতনা 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। এ কবিতায় এমন একজন মহান ব্যক্তিত্বের কথা বলা হয়েছে যিনি শোষিত, বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে এবং তাদের মুক্তির জন্য নিজে ত্যাগ স্বীকার করেছেন। এনে দিয়েছেন তাদের জন্য প্রাণের স্বাধীনতা। এই স্বাধীনতার ভাবনা তিতুমীরেরও ছিল। তাই স্বল্প পরিসরে হলেও বলা যায় তিতুমীরের স্বাধীনতা ভাবনাই যেন আলোচ্য কবিতার মূলসুর।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"তিতুমীরের স্বাধীনতা ভাবনাই যেন 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর