'শ্রাবণ মাসের প্রবল বৃষ্টি ওর দুই চোখ বেয়ে গড়াতে থাকে''- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: স্কুলের স্মৃতি মনে পড়ায় বুধা আবেগপ্রবণ হয়ে পড়ে, যা প্রশ্নোক্ত উক্তিতে ফুটে উঠেছে। বুধা একদিন স্কুলঘরের পাশ দিয়ে মিলিটারি ক্যাম্পে পেয়ারা নিয়ে যায়। মা-বাবার মৃত্যুর পর তার স্কুলে আসা বন্ধ হয়ে যায়। স্কুলজীবনের নানা স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। বুধা তখন আবেগাপ্লুত হয়ে পড়ে। তার চোখে পানি এসে যায়। যেন শ্রাবণ মাসের বৃষ্টির ধারার মতো অঝোরে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'শ্রাবণ মাসের প্রবল বৃষ্টি ওর দুই চোখ বেয়ে গড়াতে থাকে''- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর