বুধার বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর ঘৃণা বাড়তে থাকে কেন? বুঝিয়ে লেখো।
উত্তর: মুক্তিযুদ্ধকালীন এদেশের কিছু লোক স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে অত্যাচারি বিদেশি মিলিটারিদের সাথে হাত মেলায় বলে বিদেশি এসকল মানুষের সাথে দেশি মানুষদের প্রতিও বুধার ঘৃণা বাড়তে থাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিরা এদেশের মানুষের ওপর অকথ্য নির্যাতন চালায়। তাদের অত্যাচার-নির্যাতনে এদশের বহু লোক মারা যায়। সেসময় এদেশের কিছু লোক দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে অত্যাচারী মিলিটারিদের সাথে আঁতাত করে। এ কারণে বিদেশি এসকল সেনার পাশাপাশি বিশ্বাসঘাতক দেশীয় লোকদের প্রতিও বুধার মনে ঘৃণা তৈরি হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বুধার বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার ওপর ঘৃণা বাড়তে থাকে কেন? বুঝিয়ে লেখো।
উত্তর