লুনার আচরণে 'বঙ্গবাণী' কবিতায় যাদের মানসিকতাকে নির্দেশ করে তাদের স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লুনার আচরণ 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষা বিদ্বেষীদের মনোভাবকে নির্দেশ করে, যারা মূলত অনুকরণপ্রিয় ও পরগাছা স্বভাবাপন্ন। 'বঙ্গবাণী' কবিতায় কবি মাতৃভাষার প্রতি গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। বিদেশি ভাষার প্রতি তার কোনো বিদ্বেষ নেই। কিন্তু যারা এদেশে জন্মগ্রহণ করেও মাতৃভাষা বাংলাকে ভাষাকে অবজ্ঞা করে, কবি তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের এই অকৃতজ্ঞ মনোভাব কবিকে ব্যথিত করে। উদ্দীপকের লুনা বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রতি অনুরক্ত। আর তাই দীর্ঘ সাত বছর পর দেশে ফিরেও মাতৃভাষার প্রতি সে কোনো টান অনুভব করে না। উপরন্তু বৈশ্বিক গ্রহণযোগ্যতা নেই উল্লেখ করে মাতৃভাষা বাংলাকে সে অবজ্ঞা করে। আলোচ্য 'বঙ্গবাণী' কবিতায়ও কবি মাতৃভাষা বিদ্বেষীদের এমন মনোভাব তুলে ধরে শ্লেষ প্রকাশ করেছেন। কেননা, এ ধরনের ব্যক্তিবর্গ এদেশে জন্ম নিলেও স্বদেশ ও স্বভাষার প্রতি তাদের বিন্দুমাত্র ভালোবাসা নেই। এ প্রকৃতির মানুষেরা নিজেদের শেকড় ভুলে বিদেশি ভাষা ও সংস্কৃতির অন্ধ অনুকরণেই অধিক ব্যস্ত। সংগত কারণেই কবি পরগাছা স্বভাবের এসকল ব্যক্তির জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
লুনার আচরণে 'বঙ্গবাণী' কবিতায় যাদের মানসিকতাকে নির্দেশ করে তাদের স্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর