'সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: পল্লিমায়ের মনে পুত্র হারানোর যে শঙ্কা তা-ই ফুটে উঠতে দেখি 'সম্মুখে তার ঘোর কুজ্ঞটি মহাকাল রাত পাতা'- চরণটির মাধ্যমে। রুগৃণ পুত্রের শিয়রে বসে রাতজাগা এক দরিদ্র পল্লিমায়ের কথা 'পল্লিজননী' কবিতায় আমরা পাই। দারিদ্র্যের কারণে ছেলের ভালো পথ্য-চিকিৎসার ব্যবস্থা সে করতে পারেনি। অসুস্থ ছেলে যখন নানান আবদার করে তখন তার মনে অনেক কথা জাগে। অনাগত দিনেও মা কোনো আশার আলো দেখতে পাচ্ছে না; সেখানেও যেন অবস্থান করছে অর্থের অভাব। উদ্ধৃত চরণে মায়ের এ অবস্থাই অভিব্যক্ত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর