"উদ্দীপকের জালাল মিয়া ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একই আদর্শের ধারক"-বিশ্লেষণ করো।
উত্তর: দেশাত্মবোধ ও সংগ্রামী চেতনার দিক থেকে উদ্দীপকের জালাল মিয়া ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একই আদর্শের ধারক বলেই আমি মনে করি। 'কাকতাড়ুয়া' উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র বুধা এক কিশোর মুক্তিযোদ্ধা। বাবা-মায়ের মৃত্যুর পর এতিম বুধা গ্রামবাসীকেই আপন করে নিয়েছিল। কিন্তু অত্যাচারী পাকিস্তানি বাহিনি সেই নিরীহ গ্রামবাসীর ওপরই অন্যায়-অত্যাচার ও হত্যাযজ্ঞ চালায়। তাদের প্রতিরোধ করতেই বুধা মুক্তিযুদ্ধে যোগ দেয় এবং শত্রুদের ওপর কঠিন আক্রমণ চালায়। উদ্দীপকে জালাল মিয়া নামের একজন মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে। অত্যাচারী পাকিস্তানি বাহিনির হাত থেকে নিজ গ্রামসহ দেশবাসীকে রক্ষা করতে তিনি যুদ্ধে নামেন। অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলে তিনি পাকিস্তানি সেনা ক্যাম্প ও বিভিন্ন চেকপোষ্টে সফল অপারেশন পরিচালনা করেন। তাদের বীরোচিত ভূমিকায় পাকিস্তানি সেনাদের যেন ঘুম উবে যায়। আর তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা জালাল মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং তার বাবা-মাকে নৃশংসভাবে হত্যা করে। 'কাকতাড়ুয়া' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাসে ঔপন্যাসিক বুধা নামের পিতৃমাতৃহীন এক কিশোরকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর মুক্তিযুদ্ধের অভিঘাত এবং প্রতিরোধ ভূমিকাকে চিত্রিত করেছেন। যেখানে খুদে মুক্তিযোদ্ধা বুধা যেন অত্যাচারী পাকিস্তানি বাহিনি ও তাদের দোসরদের সামনে এক মূর্তিমান ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে। এরই অংশ হিসেবে সে শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির বাড়িতে অগ্নিসংযোগ করে এবং মিলিটারি বাংকারে মাইন পুঁতে বাঙ্কার উড়িয়ে দেয়। এক্ষেত্রে দেশকে স্বাধীন করা এবং গ্রামবাসীর মুক্তিই ছিল তার এ যুদ্ধের মূল উদ্দেশ্য। উদ্দীপকের জালাল মিয়ার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যও ছিল একই। এদিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের জালাল মিয়া ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা একই আদর্শের ধ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর