"উদ্দীপকে, জীবন উৎসর্গকারী ব্যক্তিগণ 'কাকতাড়ুয়া' উপন্যাসে কাদের প্রতিনিধিত্ব করে।"-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জীবন উৎসর্গকারী ব্যক্তিগণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের সালাম চাচা, রবিদা, মফিজ, শফি, মতি, আজাহার ভাই, মদন কাকু ও শরিফ চাচাসহ আরো অনেকের প্রতিনিধিত্ব করে। এঁরা সকলেই একাত্তরের বীর শহিদ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলার আপামর জনসাধারণ প্রাণপণে লড়াই করে এদেশ স্বাধীন করে। আর এ প্রাণপণ যুদ্ধে বাঙালিরা কোনাভাবেই পিছপা হয়নি। মায়ের সম্মান রাখতে বুক চিতিয়ে লড়াই করে মৃত্যুকে বরণ করে নিয়ে শত্রু দমন করেছে। পাকিস্তানিদের বর্বরতার সমুচিত জবাব দিতে কোনো দ্বিধা করেনি বাংলার দামাল ছেলেরা। আর তাঁদের স্মরণে দেশের নানাপ্রান্তে তৈরি হয়েছে নানা সৌধ। বিশেষ দিনে বা বিভিন্ন জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের আপামর জনসাধারণ। উদ্দীপকের মৃন্ময়কে দেখি ১৬ই ডিসেম্বর বাবার সাথে অপরাজেয়-৭১-এ ফুল দিতে। নানা কৌতৃহল নিয়ে বাবাকে প্রশ্ন করলে সে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ ও শহিদদের প্রসঙ্গে জানতে পারে। অপরাজেয়-৭১ সৌধের মাধ্যমে এরূপ প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে। মূলত মুক্তিযুদ্ধে শহিদ বা জীবন উৎসর্গকারীর পরিচয় উদ্দীপক ও উপন্যাস উভয় ক্ষেত্রেই আমরা লক্ষ করি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকে, জীবন উৎসর্গকারী ব্যক্তিগণ 'কাকতাড়ুয়া' উপন্যাসে কাদের প…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর