যারা বাঙালি হয়েও বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্পর্কে কবি আবদুল হাকিমের অভিমত বর্ণনা করো।
উত্তর: বাংলা ভাষার ঘৃণা পোষণকারীদের কবি দেশত্যাগ করে বিদেশে চলে যাওয়ার কথা বলেছেন। বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করে, কবি আবদুল হাকিম তাদেরকে উপদেশ দিয়ে বলেছেন, 'নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।' অর্থাৎ যাদের জন্ম বাংলাদেশে অথচ বাংলা ভাষার প্রতি তাদের অনুরাগ ও ভালোবাসা নেই, তাদের বংশ ও জন্মপরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি তাই স্বখেদে বলেছেন- যাদের মনে স্বদেশ ও স্বভাষার প্রতি বিন্দুমাত্র অনুরাগ নেই তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
যারা বাঙালি হয়েও বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্পর্কে কবি আবদুল হাকিমের অভিমত বর্ণনা করো।
উত্তর