জাহিদ সাহেবের মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: জাহিদ সাহেবের মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার আসল উদ্দেশ্যের দিকটি প্রতিফলিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মনে করেন, শিক্ষা হচ্ছে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের সোপান। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সার্বিক উন্নতির পথ উন্মুক্ত হয়। যারা অর্থসাধনাকে জীবন সাধনা মনে করে তারা প্রকৃত শিক্ষিত নয়। অর্থের নিগড়ে বন্দি মানুষ মনুষ্যত্বের স্বাদ পায় না। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ করে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। উদ্দীপকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত একজন মানুষের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করার দিকটি তুলে ধরা হয়েছে। এখানে প্রকৌশলী জাহিদ উচ্চ বেতনের চাকরি ছেড়ে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। তিনি তার মেধা ও জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চান। উদ্দীপকে বুয়েট থেকে শিক্ষা নিয়ে জাহিদ সাহেব যে কাজের সিদ্ধান্ত নিয়েছেন তা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার আসল উদ্দেশ্যর দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে মানব কল্যাণের কাজে লাগানোর আহ্বান করেছেন। মানুষের দুটি সত্তার কথা বলেছেন, একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। শিক্ষার মাধ্যমে মানুষ জীবসত্তা থেকে মানবসভায় পৌঁছে। মানবসত্তায় উত্তরণের দিকটি আপাতদৃষ্টিতে অপ্রয়োজনের দিক মনে হতে পারে। কিন্তু শিক্ষার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে জীবসত্তা বা অর্থচিন্তা থেকে মুক্ত হয়ে মানবসত্তা তথা মনুষ্যত্ববোধে উন্নীত হওয়া। তিনি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত ব্যক্তির প্রতিনিধি। এভাবে জাহিদ সাহেবের মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রকৃত উদ্দেশ্যের প্রতিফলন লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
জাহিদ সাহেবের মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্রতিফলি…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর