"উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সম্পূর্ণভাব প্রকাশ করেনি"- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সম্পূর্ণভাব প্রকাশ করেনি।"- উক্তিটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের প্রধান বিষয় কলেরায় পরিবার-পরিজন হারানো বুধার মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার গল্প। সেই সাথে এই উপন্যাসে পাক মিলিটারির নৃশংসতা ও মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের নানা দিক উঠে এসেছে। উদ্দীপকে দেখা যায়, মিনারের পরিবারের সবাই মারা যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে। সে আপনজনের স্নেহ-আদর থেকে বঞ্জিত হয়। এদিকটির সাথে আলোচ্য উপন্যাসের মিল খুঁজে পাওয়া যায়। উদ্দীপকে আরো রয়েছে মিনার এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে স্বস্তি খুঁজে পায়। সে একটি স্কুলে ভর্তি হয়। দেশসেবায় নিজেকে উৎসর্গ করার সংকল্প করে এবং সে উদ্দেশ্যে লেখাপড়া চালিয়ে যায়। যা আলোচ্য উপন্যাসে বিধৃত হয়নি। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তু আরও ব্যাপক ও বিস্তৃত। এখানে দেখা যায়, মুক্তিযুদ্ধ শুরু হলে বুধা হয়ে ওঠে এক সাহসী কিশোর মুক্তিযোদ্ধা। সে মাইন দিয়ে সফল অভিযান চালিয়ে পাক মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে দেয়। এছাড়া মিলিটারিরা তার গ্রামে গণহত্যা চালায়। তাদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাট-বাজার ও বসতি। বুধার পাশাপাশি আরও কিছু অপ্রধান চরিত্র এ উপন্যাসে রয়েছে। যেমন- কুন্তি, নোলক বুয়া, হরিকাকু, আলি, মিঠু, প্রমুখ। এসব ঘটনার কোনোটাই উদ্দীপকে বর্ণিত হয়নি। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকটি উপন্যাসের সম্পূর্ণভাব প্রকাশ করেনি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের সম্পূর্ণভাব প্রকাশ করেনি"- উক্তি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর