উদ্দীপকে প্রমিতের পছন্দের সাহিত্যটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের কোন শাখাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রমিতের পছন্দের সাহিত্যটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের উপন্যাস শাখাকে নির্দেশ করে। 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনি বর্ণিত হয় বিশদ আকারে। কাহিনি বর্ণিত হয় গদ্য ভাষায়। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। প্লটের আলোকে বিভিন্ন চরিত্রের সমন্বয়ে কাহিনির ধারা আবর্তিত হয়। উপন্যাস মানবজীবনের এক সুসংবদ্ধ শিল্পীত রূপ। এতে দেশ, জাতি, সমাজ, মানুষের জীবন বাস্তবতার একটি সামগ্রিক রূপ ফুটে ওঠে। যা বাস্তব অথচ মায়াবী বর্ণে রঞ্জিত। যা কল্পনা ও মায়া হয়েও এক সংহত ও সুসংগঠিত সত্য। উপন্যাসের মধ্যে জীবন-বাস্তবতা ও সাহিত্যের রস নিবিড়ভাবে হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। উদ্দীপকের প্রমিত যে সাহিত্যটি পছন্দ করে তা হলো উপন্যাস। সাহিত্যের অন্যান্য শাখার মধ্যে সে উপন্যাসকেই বেছে নিয়েছে। কারণ সে গদ্যে লিখিত বৃহৎ পরিধির কাহিনিনির্ভর সাহিত্য পড়তে আগ্রহী। অল্প সময়ের মধ্যেই শেষ হয় এমন সাহিত্র তাকে আকৃষ্ট করেনি। সে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সাহিত্যের রস আস্বাদন করতে চায়। এজন্যই উপন্যাস তার এত পছন্দ। তার পছন্দের বিষয়টি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের উপন্যাস শাখাকেই নির্দেশ করে। কারণ উপন্যাস গদ্য-ভাষায় লিখিত বৃহৎ পরিসরের কাহিনি সংবলিত সাহিত্য। যা পাঠক হৃদয়কে আকৃষ্ট করে। উদ্দীপকের প্রমিতকেও আকৃষ্ট করেছে। তাই আমরা বলতে পারি, উদ্দীপকে প্রমিতের পছন্দের সাহিত্যটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের উপন্যাস শাখাকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে প্রমিতের পছন্দের সাহিত্যটি 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর