উদ্দীপকের পাকবাহিনীর আচরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটিকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পাকবাহিনীর আচরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের নৃশংস হত্যাকান্ডকে স্মরণ করিয়ে দেয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসে পাকবাহিনীর নৃশংস হত্যাকান্ডের বিবরণ ফুটে উঠেছে। ১৯৭১ সালে পাকবাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচার চালায়। তারা অত্যন্ত পাশবিক কায়দায় হত্যাকান্ড ঘটায়। নির্বিচারে পাখির মতো মানুষকে মেরে ফেলে। তারা গ্রামের পর গ্রাম আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। প্রাণ বাঁচানোর জন্য মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালাতে থাকে। পাকবাহিনী পরিকল্পিত উপায়ে গণহত্যা পরিচালনা করে। তাদের নির্মম হত্যাকান্ডে চরম অমানবিকতা লক্ষ করা যায়। মানবিক গুণাবলি তাদের মধ্যে ছিল না। তারা ছিল হিংস্র পশুর ন্যায়। উদ্দীপকের বিজয়পুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালায়। চারদিকে শুধু গুলির আওয়াজ শোনা যায়। বাংলার সবুজ মাঠ-ঘাট রক্তে রঞ্জিত হয়। প্রাণ বাঁচাতে আতঙ্কিত মানুষ যে যেদিকে পারে ছুটে চলেছে। এসব দৃশ্য দেখে বিজয়পুর গ্রামের কিশোর বিপ্লব স্থির হয়ে থাকতে পারেনি। সে দেশমাতৃকার টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এবার তাকে রুখে দাঁড়াতেই হবে। উদ্দীপকে মূলত পাকবাহিনীর নির্মম অত্যাচারের চিত্র ফুটে উঠেছে। তাদের গণহত্যার বিবরণ উদ্দীপকে লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের পাকবাহিনীর আচরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের নৃশংস হত্যাকান্ডকে স্মরণ করিয়ে দেয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের পাকবাহিনীর আচরণ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটিকে স্মরণ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর