উদ্দীপকে উল্লেখিত 'রামা গামা' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদেরকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'রামা গামা' 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানি হানাদার বাহিনীকে নির্দেশ করে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে প্রতিফলিত পাকিস্তানি সেনাদের অন্যায়ের প্রতিশোধ গ্রহণে মুক্তিযোদ্ধাদের সংগ্রামী চেতনা ফুটে উঠেছে। উপন্যাসে কিশোর মুক্তিযোদ্ধা বুধা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কেরোসিন নিয়ে রাজাকার ও শান্তি কমিটির চেয়ারম্যানের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিনের পরামর্শ অনুযায়ী বাংকারে মাইন পুঁতে রেখে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধারা এ দেশ থেকে শত্রুদের তাড়ানোর জন্য যে সংগ্রাম করেছে তারই প্রতিফলন ঘটেছে আলোচ্য উপন্যাসে। উদ্দীপকে বাংলাদেশের দস্যু, ডাকাত, রামা, গামা অর্থাৎ স্বাধীনতার শত্রুদের তাড়ানোর কথা বলা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা এদেশের নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন করে এবং হত্যাযজ্ঞ চালায়। তারা এদেশের মানুষের মন থেকে স্বাধীনতার স্বপ্নকে চিরতরে মুছে দিতে চায়। বাঙালি সেই পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের অন্যায়ের সমুচিত জবাব দিতে সক্ষম হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'রামা গামা' 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানি হানাদার বাহিনীকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'রামা গামা' 'কাকতাড়ুয়া' উপন্যাসের কাদেরকে নির্দ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর