'সাজিদের মতো মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন'- মন্তব্যটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'সাজিদের মতো মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন।'- মন্তব্যটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা বয়সে কিশোর হলেও একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, অকুতোভয় দেশপ্রেমিক। তার কোনো ভয়-ডর নেই। সে শান্তি কমিটির চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। হানাদার বাহিনীর বাংকারে মাইন পুঁতে রেখে ক্যাম্প গুড়িয়ে দেয়। বুধার মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কারণেই আজ দেশ স্বাধীন। উদ্দীপকের সাজিদ ও তার বন্ধুরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। দেশকে স্বাধীন করার জন্য তারা প্রাণপণ যুদ্ধ করে। যুদ্ধ শেষে সাজিদের বন্ধুরা বাড়ি ফিরে আসে। কিন্তু সাজিদ দেশের জন্য প্রাণ উৎসর্গ করে। উপর্যুক্ত আলোচনায় বর্ণিত হয়েছে স্বাধীন বাংলাদেশ অর্জনের জন্য 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে আত্মত্যাগের চিত্র পাওয়া যায়, উদ্দীপকেও তা পরিলক্ষিত হয়। তাই বলা যায় যে, 'সাজিদের মতো মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন'।- 'কাকতাড়ুয়া' উপন্যাসের আলোকে ঐ পথের স্বরপ এখানে স্পষ্ট হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'সাজিদের মতো মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন'- মন…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর