উদ্দীপকের সম্মুখযোদ্ধাদের কাজ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি তুলে ধরে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সম্মুখযোদ্ধাদের কাজ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার অপ্রয়োজনের দিক তথা মনুষ্যত্বের দিকটি তুলে ধরে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মনে করেন শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনই অপ্রয়োজনীয় দিকও আছে। তাঁর মতে অপ্রয়োজনের দিকটিই শিক্ষার শ্রেষ্ঠ দিক। কেননা এটি শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করে মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষে পরিণত হওয়া যায়। উদ্দীপকে মানবতার সেবায় এগিয়ে আসা মানুষের মনুষ্যত্ববোধের' পরিচয় প্রকাশ পেয়েছে। এখানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কায় দিশেহারা মানুষের পাশে দাঁড়ানো কিছু সংগঠনের কর্মতৎপরতা তুলে ধরা হয়েছে। গোটা বিশ্বের মতো বাংলাদেশে যখন লকডাউন শুরু হলো তখন এ দেশের ডাক্তার-নার্স, পুলিশ, সাংবাদিকসহ অনেকে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেন। তারা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী হিসেবে অসহায় মানুষদের খাদ্য, প্রয়োজনীয় ঔষধপত্র, রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসা প্রদান, মৃতের সৎকারের যাবতীয় ব্যবস্থাসহ সেবামূলক নানা রকম কর্মকাণ্ডে যুক্ত হন। তাদের এ ধরনের কর্মকাণ্ড 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার অপ্রয়োজনের দিক তথা মনুষ্যত্ব দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ এ প্রবন্ধে লেখক মানবসত্তার যে পরিচয় তুলে ধরেছেন তা আলোচ্য উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। মানবসত্তার জাগরণের ফলেই তারা নিঃস্বার্থভাবে মানবকল্যাণে এগিয়ে এসেছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন। উদ্দীপকে যারা মানসেবায় আত্মনিয়োগ করেছেন, তারা লেখকের সেই আহ্বানেরই প্রতিফলন ঘটিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকের সম্মুখযোদ্ধাদের কাজ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিক…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর