'তুমি আমাকে যাইতে দিয়ো না, মা'- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: নিজের চিরচেনা জগৎকে আঁকড়ে ধরে সুভা প্রশ্নোক্ত উক্তিটি করেছে। বাকপ্রতিবন্ধী সুভাকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা তাকে কলকাতায় নিয়ে যেতে চান। কলকাতায় যাওয়ার আগের দিন সুভা তার চিরপরিচিত জগৎ নদীতীরে এসে লুটিয়ে পড়ে। দুই বাহু প্রসারিত করে সে যেন ধরণিকে আঁকড়ে ধরতে চায়। কারণ সে তার এই চিরচেনা প্রকৃতি ও পরিবেশ ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। সে চায় ধরণিও তাকে যেন জড়িয়ে ধরে রাখে। তাকে যেন যেতে না দেয়। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে সুভার এই মনোভাবই প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · Board papers · সৃজনশীল
'তুমি আমাকে যাইতে দিয়ো না, মা'- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর