উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত কবির দেশপ্রেমের দিকটি ফুটে উঠেছে। জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানুষ বিদেশের গেলেও স্বদেশ তার স্মৃতিতে সদা জাগরুক থাকে। উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরী একজন মানবিক মানুষ। পেশাগত কারণে, তিনি আমেরিকায় গিয়েও তিনি দেশ ও দেশের অসহায় মানুষদের কথা ভুলতে পারেন না। তার এই চিন্তা-চেতনার মধ্য দিয়ে গভীর দেশপ্রেমের প্রকাশ ঘটে। অন্যদিকে 'কপোতাক্ষ নদ' কবিতায়ও স্মৃতিকাতরতার আবরণে কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। প্রবাসে গিয়েও তিনি কপোতাক্ষ নদের স্মৃতি স্মরণ করেছেন। এভাবে উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরীর মধ্যে আলোচ্য কবিতায় বর্ণিত কবির দেশপ্রেমের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · Board papers · সৃজনশীল
উদ্দীপকের ডা. তাওসীফ চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতায় বর্ণিত কোন …
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর