“উদ্দীপকের ইশমাম চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির চেতনা অনুপস্থিত”- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপকের ইশমাম চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির চেতনা অনুপস্থিত”- উক্তিটি যথার্থ। স্বদেশের সঙ্গে মানুষের সম্পর্ক আত্মার। স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মানুষ ধন্য হয়। আবার কিছু মানুষ রয়েছে যাদের চেতনা সম্পূর্ণ বিপরীত। উদ্দীপকের ইশমাম চৌধুরী লন্ডন প্রবাসী। স্বদেশের প্রতি তার কোনো প্রেম নেই। তাই তার কাজে স্বদেশের প্রতি দায়বদ্ধতার কোনো পরিচয় পাওয়া যায় না। অন্যদিকে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্মৃতিকাতরতার আড়ালে অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। শৈশবের মাতৃসম কপোতাক্ষকে কবি ভুলতে পারেন না। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি জন্মভূমি থেকে বহু দূরে অবস্থান করেও শৈশবের প্রিয় নদকে গভীর মমতায় স্মরণ করেছেন। কবির এই স্বদেশপ্রেম উদ্দীপকের ইশমাম চৌধুরীর মধ্যে প্রকাশিত হয়নি। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · Board papers · সৃজনশীল
“উদ্দীপকের ইশমাম চৌধুরীর মধ্যে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির চেতনা অনুপ…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর