উদ্দীপকের উল্লিখিত বক্তব্যটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটির ইঙ্গিত প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত বক্তব্যটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিকটির ইঙ্গিত করে। • প্রকৃত শিক্ষার মাধ্যমেই মানুষ মনুষ্যত্বলোকের সন্ধান লাভ করে। প্রকৃত শিক্ষিত ব্যক্তি সমস্ত নিচতা, ক্ষুদ্রতা পরিহার করে বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যায়। • উদ্দীপকে জাতির জীবন ধারায় দুই প্রধান ধারার ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে। উদ্দীপকের প্রথম ধারাটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার উন্নতি সাধনের বৈশিষ্ট্যের সঙ্গে একসূত্রে গাঁথা। আর দ্বিতীয় ধারাটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রকৃত শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের সঙ্গে একসূত্রে গাঁথা। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যে আলোচনা করেছেন তাতে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়টি গুরুত্ব পেয়েছে। উদ্দীপকেও মানবকল্যাণ সাধন ও জাতীয় উন্নতির জন্য এবং জীবনের শ্রী বৃদ্ধিতে দ্বিতীয় দিকটির সাধনা করতে বলেছেন।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত বক্তব্যটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিক…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর