'তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।'- চরণটিতে কী বোঝানো হয়েছে?
উত্তর: “তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি” – চরণটি দ্বারা ধর্মীয় মুখোশধারীদের হীন কর্মকে নির্দেশ করা হয়েছে। 'মানুষ' কবিতায় কবি বলেছেন স্রষ্টার কাছে মানুষে মানুষে কোনো প্রভেদ নেই। পৃথিবীর সব ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষ সবাই সমান। অথচ ধার্মিকের মুখোশ পরা ভন্ডরা এই সত্যটিকে ভুলে গিয়ে উপাসনালয়গুলোকে নিজেদের স্বার্থে, ব্যবহার করে। তারা সেখানে লোকদেখানো ধর্মচর্চা করে, মানবতা সেখানে উপেক্ষিত। এই সত্যটিকে তুলে ধরতেই কবি আক্ষেপ করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।”
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।'- চরণটিতে কী বোঝানো হয়েছে?
উত্তর