শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাগর গোয়ালা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত 'ওপরের তলার বাসিন্দা' হতে পেরেছে কি? যুক্তিসহ তোমার মতামত দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সাগর গোয়ালা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত 'ওপরের তলার বাসিন্দা' হতে পেরেছে। কারণ তার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবজীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তাকে ওই ঘরের নিচতলা আর মানবসত্তাকে উপরের তলা হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হলো শিক্ষা। শিক্ষা মানুষকে মানবসত্তায় নিয়ে যায়। আবার জীবসত্তার ঘরেও শিক্ষা কাজ করে, কেননা এটি মানুষের ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন। লেখক মনে করেন, প্রকৃত শিক্ষা জীবনে সোনা ফলাতে পারে, মানুষের মূল্যবোধকে জাগ্রত করে। লেখক মানুষের অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তিকে বড় করে দেখেছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার অপ্রয়োজনীয়তার দিকটিকে বেশি গুরুত্ব দিয়েছেন। উদ্দীপকের সাগর গোয়ালার কর্মকাণ্ডে লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। কারণ সাগর গোয়ালা দুধে পানি বা রাসায়নিক দ্রব্য মিশিয়ে অধিক মুনাফা লাভের আশায় অন্যায় পথ বেছে নেয়নি। সে মানুষের মঙ্গল কামনা বা সুস্থতার জন্য খামার করে সৎভাবে জীবনযাপন করে। সাগর গোয়ালার এমন চিন্তা-ভাবনাই তাকে মানবসত্তা বা মনুষ্যত্ব অর্জনে সক্ষম বলে প্রমাণিত করেছে। অনৈতিকভাবে অর্থ উপার্জনকে ঘৃণা করেছে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ মানুষের মনুষ্যত্ব বা মূল্যবোধ তৈরি করা, মানুষের মুক্তির স্বাদ অনুভব করতে সাহায্য করা। উদ্দীপকের সাগর গোয়ালার মধ্যে রয়েছে সেই মূল্যবোধ এবং তার কর্মে তার প্রতিফলন ঘটেছে। সাগর গোয়ালার কর্মকাণ্ড 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করেছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল

উদ্দীপকের সাগর গোয়ালা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত 'ওপরের ত…

উদ্দীপক

শাওন গোয়ালা ও সাগর গোয়ালা দুই বন্ধু। দুজনেই স্নাতক পাস করে আত্মকর্মসংস্থানের জন্য দুগ্ধখামার করেছে। শাওন উৎপাদিত দুধ থেকে তার অংশ পৃথক করে নেয় এবং অধিক মুনাফার লোভে তাতে পানি ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। অপরদিকে সাগর তা করে না। সে বলে, “ক্রেতারা নিরাপদ বিশুদ্ধ দুধ খেয়ে সুস্থ থাকলেই আমার খামার করা সার্থক হবে।”

Mymensingh · 2022

উত্তর

শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা।

উত্তর

বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন থাকলেও শুধু অর্থ উপার্জনের সাধনাই জীবনের একমাত্র সাধনা নয়। জীবনধারণের জন্য অর্থ উপার্জন অপরিহার্য। তবে শুধু অর্থ উপার্জনের পেছনে ছুটলে জীবনের প্রকৃত উদ্দেশ্য আড়ালেই থেকে যায়। কারণ যারা কেবল অর্থচিন্তা দ্বারা তাড়িত তারা মনুষ্যত্বলোকের স্বাদ অনুভব করতে পারে না। জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে হলে অর্থচিন্তার নিগড় থেকে মুক্ত হয়ে মনুষ্যত্বলোকে পৌঁছানোর চেষ্টা করতে হবে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্বের স্বাদ পায় না। তাই বলা হয়েছে, অর্থসাধনাই জীবনসাধনা নয়।

উত্তর

উদ্দীপকের শাওন গোয়ালার মধ্যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিকটি গুরুত্বহীন হয়ে পড়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক একজন মানুষ কীভাবে সফল হয় কিংবা বিপথে চলে যেতে পারে সে সম্পর্কে নানা অভিমত ব্যক্ত করেছেন। তিনি দেখিয়েছেন মানুষের মধ্যে পর্যাপ্ত শিক্ষা থাকা সত্ত্বেও কীভাবে মানুষ অন্নবস্ত্র কিংবা অর্থচিন্তার নিগড়ে পড়ে মনুষ্যত্বহীন হয়ে পড়ে। তিনি মনে করেন শিক্ষাদীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হয়। উদ্দীপকের শাওন গোয়ালা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে। শিক্ষার্জন করে সে অর্থ উপার্জনের জন্য দুগ্ধখামার করে। অধিক মুনাফা লাভের আশায় সে অন্যায়ের পথ বেছে নেয়। মানুষের ক্ষতি হয় এমন রাসায়নিক দ্রব্য ও পানি দুধের সঙ্গে মিশিয়ে বিক্রি করে যা মনুষ্যত্বের পরিপন্থি। অন্যদিকে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানুষের জীবনকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। জীবসত্তার অর্থচিন্তার মধ্যে সকলে সীমাবদ্ধ। আর মানবসত্তা মানুষের মনুষ্যত্ব অর্জনের পূর্ণাঙ্গ রূপ। জীবসত্তা থেকে মানবসত্তায় পৌঁছানোর মাধ্যম হলো শিক্ষা। যারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না তারা মনুষ্যত্বের স্বাদ থেকে বঞ্চিত হয়। উদ্দীপকের শাওন গোয়ালাও তেমন একজন মানুষ, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করলেও প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারেনি। শাওন গোয়ালা সুশিক্ষা গ্রহণ করতে না পারায় মনুষ্যত্ব অর্জনে ব্যর্থ হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের শাওন গোয়ালার মধ্যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিকটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সাগর গোয়ালা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত 'ওপরের তলার বাসিন্দা' হতে পেরেছে। কারণ তার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবজীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তাকে ওই ঘরের নিচতলা আর মানবসত্তাকে উপরের তলা হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হলো শিক্ষা। শিক্ষা মানুষকে মানবসত্তায় নিয়ে যায়। আবার জীবসত্তার ঘরেও শিক্ষা কাজ করে, কেননা এটি মানুষের ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন। লেখক মনে করেন, প্রকৃত শিক্ষা জীবনে সোনা ফলাতে পারে, মানুষের মূল্যবোধকে জাগ্রত করে। লেখক মানুষের অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তিকে বড় করে দেখেছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার অপ্রয়োজনীয়তার দিকটিকে বেশি গুরুত্ব দিয়েছেন। উদ্দীপকের সাগর গোয়ালার কর্মকাণ্ডে লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। কারণ সাগর গোয়ালা দুধে পানি বা রাসায়নিক দ্রব্য মিশিয়ে অধিক মুনাফা লাভের আশায় অন্যায় পথ বেছে নেয়নি। সে মানুষের মঙ্গল কামনা বা সুস্থতার জন্য খামার করে সৎভাবে জীবনযাপন করে। সাগর গোয়ালার এমন চিন্তা-ভাবনাই তাকে মানবসত্তা বা মনুষ্যত্ব অর্জনে সক্ষম বলে প্রমাণিত করেছে। অনৈতিকভাবে অর্থ উপার্জনকে ঘৃণা করেছে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ মানুষের মনুষ্যত্ব বা মূল্যবোধ তৈরি করা, মানুষের মুক্তির স্বাদ অনুভব করতে সাহায্য করা। উদ্দীপকের সাগর গোয়ালার মধ্যে রয়েছে সেই মূল্যবোধ এবং তার কর্মে তার প্রতিফলন ঘটেছে। সাগর গোয়ালার কর্মকাণ্ড 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করেছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রশিক্ষা ও মনুষ্যত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহমত ও কিসমত একসাথে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চপদে চাকরি নেয়। রহমত কয়েক বছরের মধ্যেই প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু কিসমত সচ্ছল জীবনযাপন করলেও অর্থ-বিত্তের পেছনে ছোটেন না, বরং তার সঞ্চয় থেকে গ্রামে দরিদ্র-অসহায় মানুষের জন্য কুটিরশিল্প তৈরির সংস্থা গড়ে তোলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?
খ
শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?
গ
উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১ জুলাই, ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারি এন্ড রেস্টুরেন্টে একদল শিক্ষিত বিপথগামী যুবক নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটি এ দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যার ঘটনা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।"- বিষয়টি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌন্দর্য ও প্রেমের স্পর্শে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। সূক্ষ্মবুদ্ধি, উদারহৃদয়, গভীরচিত্ত ব্যক্তির কাছে জীবনে টিকে থাকার চেয়ে বড়ো বিষয় জীবনের বিকাশ, এ সত্যটি যারা উপলব্ধি করেন তারাই জীবনে সার্থক। খেয়ে-পরে তো পশুপাখিও বেঁচে থাকে, তার মতো জীবন তো মানুষের হতে পারে না। এক্ষেত্রে মানুষের সাথে পশুর প্রভেদ হয় মনুষ্যত্বে, যা অর্জন করতে তাকে সহায়তা করে শিক্ষা। শিক্ষার আসল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক মুক্তির পথটি প্রসারিত হলে নিষ্ঠুর জবরদস্তিপ্রিয় স্বার্থপর মানুষের স্থলে দেখা দেবে বিকশিত বিবেকবান পরিপূর্ণ মানুষ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক
জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ
মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোনমানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলউদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।