উদ্দীপকে প্রথম দুই চরণে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম দুই চরণে 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানি মিলিটারির বুধার গ্রামের বাজার আক্রমণ ও হত্যাযজ্ঞের দিকটি ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালায়। তারা নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি। তারা সারা দেশ আগুন দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয়। উদ্দীপকের প্রথম দুই চরণে পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচার, নির্যাতন এবং বাঙালির অসীম সাহসিকতার দিকটি ফুটে উঠেছে। সেখানে বিদেশি সেনাদের কামানে-বুলেটে ছিন্নভিন্ন বাংলার নারী-শিশু, যুবক-বৃদ্ধ যা 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি দিক। উপন্যাসেও পাকিস্তানি সেনাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যা' ইত্যাদি বিষয় উপস্থাপিত হয়েছে। পাকিস্তানি সেনারা বুধার গ্রামে এসে নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় ঘর-বাড়ি বাজার। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের প্রথম দুই চরণে আলোচ্য উপন্যাসের পাকিস্তানিদের আক্রমণ ও হত্যাযজ্ঞের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে প্রথম দুই চরণে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে …
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর