উদ্দীপকের হোসেনের নিঃস্ব হওয়ার দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হোসেনের নিঃস্ব হওয়ার দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার বাবা-মা-ভাই-বোনকে হারিয়ে অনাথ হয়ে যাওয়ার ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রত্যেক সন্তানই মা-বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। মা-বাবা সন্তানের সবচেয়ে আপনজন। পিতৃমাতৃহীন সন্তানের ব্যথা-যন্ত্রণা অবর্ণনীয়। সে সবার কাছে একটু স্নেহ-মমতা আশা করে। অসহায় জীবনে বেঁচে থাকার জন্য আশ্রয় প্রার্থনা করে। উদ্দীপকে সড়ক দুর্ঘটনায় পিতৃমাতৃহীন এক কিশোরের কষ্ট-যন্ত্রণার দিকটি তুলে ধরা হয়েছে। 'কিশোর হোসেন মা-বাবা ও ছোট বোনকে হারিয়ে অসহায় হয়ে পড়ে। অনেকে কাজের বিনিময়ে তাকে রাখতে চায়। কিন্তু সে রাজি হয় না। নিজে আয়-রোজগার করে খাওয়ার ব্যবস্থা করে। উদ্দীপকের হোসেনের এই অসহায় অবস্থা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার অসহায় অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কলেরায় আক্রান্ত হয়ে বুধার বাবা-মা, ভাই-বোন সবার মৃত্যু হলে সে চাচার বাড়িতে আশ্রয় লাভ করে। সেখানে তার চাচি তাকে আয়-রোজগার করে নিজের দায়িত্ব নিজেকে নিতে বলে। তার খাওয়া-পরা-আশ্রয়ের ভার থেকে চাচিকে মুক্তি দিতে বলে। বুধাও তখন অসহায় বোধ করে। এভাবে বিষয়টি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের হোসেনের নিঃস্ব হওয়ার দিকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটন…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর