উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে 'জুতা-আবিষ্কার' কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে 'জুতা-আবিষ্কার' কবিতার মুচির রাজার পা চামড়া দিয়ে ঢেকে ধুলা সমস্যা সমাধানের দিকটি প্রকাশ পেয়েছে। জীবন চলার পথে সমস্যা, প্রতিবন্ধকতা আসতেই পারে। তাকে সঠিক পন্থায় মোকাবিলা করতে পারাটাই বুদ্ধির পরিচায়ক। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ তাই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে কৃষিকর্মকর্তা তার সহকারী মজিদকে ফসলের খেত থেকে টিয়ে পাখি তাড়ানোর উপায় জানতে চান এবং দু-একদিনের মধ্যে তা করতে না পারলে তার পদোন্নতি হবে না বলে জানান। এ সময় মজিদ ভীত হয়ে পড়লেও অন্যদের সঙ্গে আলোচনা করে একটা অভিনব পদ্ধতি বের করে যাতে পলিথিন দিয়ে ফসলের খেত ঢেকে দেয়। এভাবে 'জুতা-আবিষ্কার' কবিতার রাজার ধুলা সমস্যা সমাধান করতে মন্ত্রী-পণ্ডিতদের ব্যর্থ হওয়া ও সাধারণ এক মুচি রাজার পা চামড়া দিয়ে ঢেকে ধুলা সমস্যার সমাধান করে ফেলার দিকটি প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে 'জুতা-আবিষ্কার' কবিতার যে দিকটি প্রকাশ …
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর