শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের বিষয়বস্তু 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সমগ্র অংশকে প্রতিপন্ন করেনি”- মন্তব্যটির সত্যতা নির্ণয় কর।

উত্তর: “উদ্দীপকের বিষয়বস্তু 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সমগ্র অংশকে প্রতিপন্ন করেনি”- মন্তব্যটি যথার্থ। একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে ঐ দেশের জনশক্তির সম্মিলিত কর্মপ্রচেষ্টার ওপর। কোনো একটি বিশেষ শ্রেণি-গোষ্ঠীর ওপর সামগ্রিক উন্নয়ন নির্ভর করে না। তবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উন্নয়নের পথে ধাবিত করার ক্ষেত্রে মহাত্মা ব্যক্তিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, মজিদ সাহেব একজন সমাজসেবক। তিনি শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। সমাজের সব স্তরের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য। তিনি সবার ভালো-মন্দের খোঁজখবর রাখেন এবং তাদের সঙ্গে নিয়ে অনেক সংস্কারমূলক কাজ করেন। তার মতে মানুষই তার একমাত্র শক্তি। উদ্দীপকের সঙ্গে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের বিষয়গত মিল থাকলেও উদ্দীপকটি প্রবন্ধের বিষয়বস্তুর সমগ্র অংশকে ধারণ করে না। প্রবন্ধের লেখকের দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত। তিনি মহাত্মা গান্ধীর কর্মযজ্ঞ তুলে আনার পাশাপাশি সমাজের অভিজাত শ্রেণির সৃষ্ট শ্রেণিবৈষম্যের কথা বলেছেন। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখকের সাম্যবাদী মানসিকতা ফুটে উঠেছে। এখানে তিনি মহাত্মা গান্ধীর মানবপ্রেম দ্বারা অসাধ্য সাধন করার দিকটি তুলে ধরেছেন, যা উদ্দীপকের মজিদ সাহেবের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে প্রবন্ধে শ্রেণি-বৈষম্য, দরিদ্র মানুষের প্রতি অবহেলা, মানবাত্মার ধর্ম ইত্যাদি বিষয় উঠে এসেছে যা উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · Board papers · সৃজনশীল

“উদ্দীপকের বিষয়বস্তু 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সমগ্র অংশক…

উদ্দীপক

মজিদ সাহেব একজন বিশিষ্ট সমাজসেবক। তিনি শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে তিনি সমাদৃত। তিনি সকল মানুষের ভালো-মন্দের খোঁজখবর রাখেন। সকল স্তরের মানুষের সাথে মিলেমিশে বিভিন্ন সংস্কারমূলক কাজেও অংশ নেন। তাঁকে এলাকার মানুষ পছন্দ করে। তিনিও মনে করেন এলাকার সকল স্তরের মানুষই তার একমাত্র শক্তি।

Comilla · 2020

উত্তর

'মসীময়' শব্দের অর্থ কালিমাখাময়, অন্ধকারাচ্ছন্ন।

উত্তর

ছয় আনা জনগোষ্ঠী দশ আনা জনশক্তিকে উপেক্ষা করার কারণেই আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক সাম্যবাদী চেতনা এবং গণতন্ত্রের জন্য উপেক্ষিত জনশক্তির জাগরণের তাৎপর্য তুলে ধরেছেন। এখানে উপেক্ষিত শক্তি বলতে পতিত, শ্রমজীবীদের নির্দেশ করা হয়েছে, যাদেরকে অভিজাত সম্প্রদায় নাম দিয়েছে 'ছোটলোক'। দেশের ষোলো আনা জনগোষ্ঠীর মধ্যে এই তথাকথিত ছোটলোকদের সংখ্যা দশ আনা। আর এদেরকে অবহেলা করার কারণেই দেশে প্রকৃত অর্থে জনশক্তি গঠিত হতে পারছে না।

উত্তর

উদ্দীপকের মজিদ সাহেবের কর্মকাণ্ডে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের মহাত্মা গান্ধীর অসাম্প্রদায়িক কর্মকাণ্ডের দিকটি ফুটে উঠেছে। সমাজের ষোলো আনা জনগোষ্ঠীর দশ আনাই সাধারণ শ্রমজীবী ও ছোট পেশার লোক। কিন্তু এই বড় অংশই অনেক ক্ষেত্রে উপেক্ষিত। যার ফলে সমাজে জনশক্তির যথার্থ ব্যবহার হচ্ছে না। উদ্দীপকে দেখা যায়, মজিদ সাহেব একজন বিশিষ্ট সমাজসেবক। তিনি শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। সমাজের সব মানুষের কাছে তিনি সমাদৃত। তিনি মনে করেন এলাকার সব স্তরের মানুষই তার একমাত্র শক্তি। একইভাবে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে দেখা যায়, মহাত্মা গান্ধী ভারতে অসাধ্য সাধন করেছেন। তিনি সব ভারতবাসীর সঙ্গে প্রাণ খুলে মিশেছেন। তাদের সুখ-দুঃখের ভাগীদার হয়েছেন। দরিদ্র ভারতবাসী খেতে না পেলে নিজেও তাদের সঙ্গে উপোস করেছেন। এভাবে তিনি ভারতবাসীকে একত্র করতে পেরেছেন।

উত্তর

“উদ্দীপকের বিষয়বস্তু 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সমগ্র অংশকে প্রতিপন্ন করেনি”- মন্তব্যটি যথার্থ। একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে ঐ দেশের জনশক্তির সম্মিলিত কর্মপ্রচেষ্টার ওপর। কোনো একটি বিশেষ শ্রেণি-গোষ্ঠীর ওপর সামগ্রিক উন্নয়ন নির্ভর করে না। তবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উন্নয়নের পথে ধাবিত করার ক্ষেত্রে মহাত্মা ব্যক্তিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, মজিদ সাহেব একজন সমাজসেবক। তিনি শিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। সমাজের সব স্তরের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য। তিনি সবার ভালো-মন্দের খোঁজখবর রাখেন এবং তাদের সঙ্গে নিয়ে অনেক সংস্কারমূলক কাজ করেন। তার মতে মানুষই তার একমাত্র শক্তি। উদ্দীপকের সঙ্গে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের বিষয়গত মিল থাকলেও উদ্দীপকটি প্রবন্ধের বিষয়বস্তুর সমগ্র অংশকে ধারণ করে না। প্রবন্ধের লেখকের দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত। তিনি মহাত্মা গান্ধীর কর্মযজ্ঞ তুলে আনার পাশাপাশি সমাজের অভিজাত শ্রেণির সৃষ্ট শ্রেণিবৈষম্যের কথা বলেছেন। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখকের সাম্যবাদী মানসিকতা ফুটে উঠেছে। এখানে তিনি মহাত্মা গান্ধীর মানবপ্রেম দ্বারা অসাধ্য সাধন করার দিকটি তুলে ধরেছেন, যা উদ্দীপকের মজিদ সাহেবের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে প্রবন্ধে শ্রেণি-বৈষম্য, দরিদ্র মানুষের প্রতি অবহেলা, মানবাত্মার ধর্ম ইত্যাদি বিষয় উঠে এসেছে যা উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রBoard papers
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।