আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না কেন?
উত্তর: ছয় আনা জনগোষ্ঠী দশ আনা জনশক্তিকে উপেক্ষা করার কারণেই আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক সাম্যবাদী চেতনা এবং গণতন্ত্রের জন্য উপেক্ষিত জনশক্তির জাগরণের তাৎপর্য তুলে ধরেছেন। এখানে উপেক্ষিত শক্তি বলতে পতিত, শ্রমজীবীদের নির্দেশ করা হয়েছে, যাদেরকে অভিজাত সম্প্রদায় নাম দিয়েছে 'ছোটলোক'। দেশের ষোলো আনা জনগোষ্ঠীর মধ্যে এই তথাকথিত ছোটলোকদের সংখ্যা দশ আনা। আর এদেরকে অবহেলা করার কারণেই দেশে প্রকৃত অর্থে জনশক্তি গঠিত হতে পারছে না।
SSC বাংলা ১ম পত্র Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · Board papers · সৃজনশীল
আমাদের দেশে জনশক্তি গঠিত হতে পারছে না কেন?
উত্তর