“উদ্দীপকে রেশমা 'বহিপীর' নাটকের তাহেরার মতোই জেগে ওঠা নারীর প্রতিচ্ছবি।"- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: "উদ্দীপকের রেশমা 'বহিপীর' নাটকের তাহেরার মতোই জেগে ওঠা নারীর প্রতিচ্ছবি।”- মন্তব্যটি যথার্থ। জীবন চলার পথে মানুষ বিভিন্ন সময়ে নানা সমস্যার সম্মুখীন হয়। মানুষকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও জাতীয় জীবনের এসব সমস্যা মোকাবিলা করেই টিকে থাকতে হয়। পারিবারিক জীবনে নানা অযৌক্তিক সিদ্ধান্তের কারণে অনেকের ব্যক্তিগত জীবন হয়ে উঠতে পারে তীব্র যন্ত্রণাময়। ফলে অনেক সময় ব্যক্তি তার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে প্রতিবাদী হয়ে ওঠে। উদ্দীপকের রেশমা গরিব ঘরে জন্ম নিলেও সে প্রচণ্ড আত্মপ্রত্যয়ী ও সচেতন এক নারী। ধনাঢ্য কছির মিয়া তাকে বিয়ে করতে চাইলে সে স্পষ্ট জানিয়ে দেয় নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সাহায্য করার কথা। উদ্দীপকের রেশমার মতো 'বহিপীর' নাটকের তাহেরাও প্রতিবাদ করেছে। তাহেরার বাবা বৃদ্ধ পীরের সঙ্গে তার বিয়ে দিলে সে বিয়ে মেনে না নিয়ে ঘর ছেড়ে পালিয়েছে। তবে সে তার অধিকারের জন্য লড়াই করেছে। 'বহিপীর' নাটকের তাহেরা বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। বহিপীরের হাত থেকে বাঁচার জন্য তাহেরা প্রাণপণ লড়াই করেছে। শেষপর্যন্ত তাহেরা জমিদারপুত্র হাশেম আলির সঙ্গে পালিয়ে যায় নতুন জীবনের উদ্দেশ্যে। কিন্তু উদ্দীপকের রেশমা বিয়ে না করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, অধিকারের জন্য লড়াই করার দিক থেকে উদ্দীপকের রেশমা 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের প্রতিচ্ছবি। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · Board papers · সৃজনশীল
“উদ্দীপকে রেশমা 'বহিপীর' নাটকের তাহেরার মতোই জেগে ওঠা নারীর প্রতিচ্…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর