“ইহা পরাজিত শত্রুর শেষ দাবি"- বুঝিয়ে লেখ।
উত্তর: "ইহা পরাজিত শত্রুর শেষ দাবি"- এ উক্তিটি বহিপীর হাতেম আলিকে উদ্দেশ করে করেছিলেন।'বহিপীর' নাটকে জমিদার হাতেম আলি একজন অসহায় জমিদার। সূর্যাস্ত আইনে তার জমিদারি নিলামে উঠতে যাচ্ছে। অনেক চেষ্টা করেও তিনি জমিদারি রক্ষার জন্য অর্থ জোগাড় করতে পারেন না। এরপরও বহিপীর তাহেরার বিনিময়ে টাকা দিতে চাইলে বিবেকের তাড়নায় সে নিষেধ করে। নিজের ভুল বুঝতে পারলে বহিপীর হাতেম আলিকে বিনা শর্তে টাকা দিতে চাইলেও তা তিনি নিতে চাননি। তখন বহিপীর হাতেম আলিকে টাকা নেওয়ার অনুরোধ জানাতে প্রশ্নোক্ত উক্তিটি করেন। কারণ বহিপীর সবার কাছে নিজের হার মেনে নিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · Board papers · সৃজনশীল
“ইহা পরাজিত শত্রুর শেষ দাবি"- বুঝিয়ে লেখ।
উত্তর