বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি 'শাহ-ই-বাঙ্গালা'?
ক. ফখরুদ্দীন মোবারক শাহ
খ. শামসউদ্দিন ইলিয়াস শাহ
গ. গিয়াস উদ্দীন আযম শাহ
ঘ. সিকান্দার শাহ
উত্তর: শামসউদ্দিন ইলিয়াস শাহ
ব্যাখ্যা: ➤ বাংলায় স্বাধীন সুলতানি আমল- ১৩৩৮-১৫৩৮সাল (২০০ বছর)। ➤ বাংলার প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দিন মোবারক শাহ (ফখরা)। ➤ বাংলার প্রথম প্রকৃত স্বাধীন সুলতান- শামসুদ্দিন ইলিয়াস শাহ। ➤ শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্র করে উপাধি গ্রহণ করেন-শাহ-ই-বাঙ্গালিয়ান বা শাহ-ই-বাঙ্গালা। ➤ গিয়াস উদ্দিন আযম শাহ পত্রালাপ করতেন- পারস্যের কবি হাফিজের সাথে। ➤ তাঁর পৃষ্ঠপোষকতায় শাহ মুহাম্মদ সগীর রচনা করেন- ইউসুফ জুলেখা কাব্য। ➤ তাঁর আমলে বাংলায় অনূদিত হয়- কৃত্তিবাস রচিত রামায়ণ মহাকাব্য ➤ চীনা পর্যটক মা-হুয়ান বাংলায় আসেন- গিয়াসউদ্দিন আযম শাহের সময়ে। ➤ সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন- পান্ডুয়ার আদিনা মসজিদ ও গৌড়ের কোতওয়ালী দরজা।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ