গঠনগত দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কোন ধরনের কবিতা?
ক. সংলাপনির্ভর
খ. কাহিনিনির্ভর
গ. ভাবনির্ভর
ঘ. গঠনমূলক
উত্তর: সংলাপনির্ভর
ব্যাখ্যা: ➤ কবি সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে 'কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় [নবম বর্ষ ষষ্ঠ সংখ্যা ১৩৪২] প্রথম প্রকাশিত হয়। পরে কবিতাটি 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থে সংকলিত হয়। ➤ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। ➤ কবিতায় কবি সুফিয়া কামাল তাঁর মৃত স্বামীর কথা দুঃখের সাথে স্মরণ করেছেন। ➤ সংলাপ-প্রধান কবিতা- তাহারেই পড়ে মনে। ➤ কবিতায় কবিকে আচ্ছন্ন করে- বিষাদময় রিক্ততার সুর। ➤ কবিতার দুটি অন্যতম বৈশিষ্ট্য- নাটকীয়তা ও সংলাপনির্ভরতা। ➤ 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কথোপকপথন ধর্মী।
Admission ইউনিট A (মানবিক) University papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · ইউনিট A (মানবিক) · University papers · MCQ